বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬২৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঘাসেই ওঁদের জীবন-জীবিকা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১:১৬

শেয়ার করুনঃ
ঘাসেই ওঁদের জীবন-জীবিকা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। তাই এটি নদীবিধৌত অঞ্চল হিসেবে সর্বাধিক পরিচিত। এখানে যমুনা নদীর চরাঞ্চলে প্রচুর পরিমানে ঘাস উৎপাদন হয়ে থাকে। তাই জমে উঠেছে গো-খাদ্য হিসেবে পরিচিত ঘাসের বাজার। উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের অধিকাংশ মানুষ বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের পাশাপাশি মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। তবে অসময়ে যমুনায় পানি বেড়ে নিচু এলাকার জমি ও বাড়ির আঙিনা তলিয়ে যাওয়ায় এলাকায় গো-খাদ্যের ব্যাপক চাহিদা দেখা দেয়। তাই বর্তমানে বিভিন্ন জাতের ঘাস উৎপাদন করে জীবিকা নির্বাহ করছেন এই এলাকার অনেকেই।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূঞাপুরের যমুনা নদীর তীরে নেংড়াবাজার, গোবিন্দাসী, মাটিকাটা, গাবসারা ও নিকরাইল সহ বিভিন্ন হাটে এ চিত্র দেখা গেছে। ভোর হতে না হতেই ঘাসের স্তুপ দেখা যায় এখানে। বিভিন্ন এলাকার মানুষ আসেন ঘাস কিনতে। গরু-ছাগলের খাদ্য হিসেবে পরিচিত ঘাসের মধ্যে নেপিয়ার, দূর্বাঘাস, গর্বাঘাস, কাঁঠাল পাতা সহ আরও অনেক রকমের ঘাসের স্তুপ দেখা গেছে সেখানে।

আরও

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

যমুনা চরাঞ্চলের মানুষ এখন এ সব গোখাদ্য থেকেই আয়ের উৎস বের করার পথ খুঁজে পেয়েছেন। যমুনার তীরঘেষা এই সকল হাট এক সময় টাটকা মাছের বাজার হিসেবে পরিচিত লাভ করলেও বর্তমানে ঘাসের বাজার হিসেবে গরু লালন-পালনকারী মানুষদের কাছে ঘাসের হাট হিসেবে পরিচিতি লাভ করেছে। ভবিষ্যতে আরও পরিচিতি লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন ঘাস ক্রেতা ও বিক্রেতারা।

গোবিন্দাসী ঘাট বাজারে গিয়ে জানা যায়, ঘাসের এসব বাজারে প্রতিটি আঁটি আকার ভেদে বিভিন্ন দামে বিক্রি হয়ে থাকে। এক আঁটি কাঁঠাল পাতা ২০-৩০ টাকা, দুর্বাঘাস ৭০-৮০ টাকা, গর্বাঘাস ৭০-৮০ টাকা, নেপিয়ার ঘাস প্রকার ভেদে ৩০-৮০ টাকা দরে বিক্রি হয়।

জীবন-জীবিকা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

চরচিতুলীয়া পাড়া গ্রামের ঘাস বিক্রেতা সাইফুল ইসলাম জানান, প্রতিদিন এই বাজারে অনেক মানুষ ঘাস কিনতে আসে। আমি প্রতিদিন ৬০০-৭০০ টাকা ঘাস বিক্রি করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি। ঘাস বিক্রি করে বর্তমানে অনেক আয় হচ্ছে বলেও জানান তিনি।

রুলিপাড়া গ্রামের ঘাস বিক্রেতা ইসমাইল হোসেন বলেন, চরাঞ্চলে ঘাস কেটে প্রতিদিন এখানে বিক্রি করে জীবিকা নির্বাহ করি। যমুনার পানি বাড়ার কারণে ঘাস ডুবে যাওয়ায় একটু চিন্তায় আছি। কেননা ঘাস বিক্রি করেই এখন সংসার চলছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ঘাস বিক্রেতা আনছের আলী জানান, আমরা গরিব মানুষ। ঘাস আর মাছ বিক্রির টাকায় আমাদের সংসার চলে। আমার লেখাপড়ার খরচও এখান থেকে চালাই।

ঘাস পরিবহনে নিয়োজিত ভ্যান চালক স্বপন জানান, আমি ভ্যান নিয়ে প্রতিদিন এখানে চলে আসি। ঘাস পরিবহন করে জীবিকা নির্বাহের চেষ্টা করছি। চরাঞ্চলে ঘাস চাষ ভালো হয়। এ কারণে এই ঘাটে ঘাস বিক্রিও হয় ভালো। তাই সকাল সকাল এখানে আসলে বিক্রি হওয়া ঘাস পৌঁছে দিয়ে প্রতিদিন গড়ে ৫-৬’শ টাকা উপার্জন করা যায়।

কাঁঠাল পাতা ক্রেতা রফিকুল ইসলাম জানান, গরু মহিষের ঘাসের চাহিদার পাশাপাশি ছাগল ভেড়ার ঘাসেরও বেশ চাহিদা রয়েছে। ছাগল ভেড়ার খাওয়ানোর জন্য বিভিন্ন ঘাসের পাশাপাশি কাঁঠাল পাতাও কিনে থাকে। তাই আমি প্রতিদিন বিভিন্ন এলাকায় গিয়ে বেশি পাতা সহ কাঁঠাল গাছ কিনে বাজারে পাতাগুলো বিক্রি করে থাকি।

ঘাসের ক্রেতা রনি, সাহেব আলী ও আবুল কালাম জানান, আমি প্রায়ই এই ঘাসের বাজারে আসি। আজকে তিন আঁটি ঘাস কিনেছি ৯০ টাকা দিয়ে। এ ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার মানুষ এখানে ঘাস কিনতে আসেন।

গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার বলেন, চরাঞ্চলের মানুষের জীবনযাপন আসলে খুব কষ্টেকর। নদী তীরবর্তী এলাকার গো-খাদ্যের যোগান দিতেই মূলত ঘাসের বাজারগুলো গড়ে উঠেছে। এসব বাজারকে কেন্দ্র করে চরাঞ্চলের অনেক পরিবারের জীবিকা নির্বাহ হচ্ছে। প্রতিদিন চর থেকে ঘাস কেটে আঁটি বেধে তারা ঘাসের বাজারে এনে বিক্রি করছেন।

সর্বশেষ সংবাদ

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

হুতিদের হামলার প্রভাবে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা

হুতিদের হামলার প্রভাবে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

এ সম্পর্কিত আরও পড়ুন

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সাখাওয়াত হোসেন (২৭) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ব্রিজের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করেছে এবং অটোচার্জার মিশুকটি ছিনতাই করেছে। নিহত সাখাওয়াত উপজেলার উচাই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায়

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ১৪ অক্টোবর, ঝিনাইদহবাসীর জন্য বেদনাবিধুর ও গৌরবগাথার দিন ঐতিহাসিক আবাইপুর দিবস। ১৯৭১ সালের এই দিনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধাদের রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। দেশের স্বাধীনতার জন্য সেই যুদ্ধে ১৪ জন বীর মুক্তিযোদ্ধা এবং চারজন সাধারণ গ্রামবাসীসহ মোট ১৮ জন শহীদ হন। মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি বীরত্ব, আত্মত্যাগ ও দেশপ্রেমের অনন্য স্মারক হিসেবে বিবেচিত।

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পায় সংস্থাটি। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি নেওয়া হয়। সকাল

আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। শরতের শুভ্র কাশফুল আর নীল আকাশের সঙ্গে প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বানের মধ্য দিয়ে শুরু হতে যাওয়া এ উৎসব সামনে রেখে দিন-রাত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, খড়, বাঁশ, কাঠ, সুতলি ও কাদামাটি দিয়ে তৈরি

বানারীপাড়া থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অপহরণের অভিযোগ

বানারীপাড়া থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অপহরণের অভিযোগ

বরিশালের বানারীপাড়ায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে পোশাকের অপব্যবহার, মারধর, ভয়ভীতি প্রদর্শন, অবৈধ আটক এবং এক নাবালিকা শিশুকে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী জালিছ মাহমুদ বাদী হয়ে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। মামলার বিবাদীরা হলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: মজিবর রহমান, এসআই জাহিদসহ অজ্ঞাতনামা ৪/৫জন। মামলার নথি অনুযায়ী, বাদী পেশায় একজন রাজমিস্ত্রি। তাঁর অভিযোগ,

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট