রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬৭ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ইভিএমে কারচুপির আশঙ্কা নেই; তবে প্রশ্ন উঠবেই!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ২:৪

শেয়ার করুনঃ
ইভিএমে কারচুপির আশঙ্কা নেই; তবে প্রশ্ন উঠবেই!

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে কারচুপির আশঙ্কা নেই। তবে ভোট দিতে অনেকের সমস্যা হতে পারে, সময়ও লাগতে পারে। এটি ভোটারদের জন্য বড় অন্তরায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ইভিএম নিয়ে জনমনে অনাস্থা দূর না হলে নির্বাচন সুষ্ঠু হবে না বলেও মনে করেন তারা। এখন ভোটারদের আস্থা না থাকলে ইভিএমে যত ভালো নির্বাচনই হোক, তা নিয়ে প্রশ্ন উঠবে। এজন্য আস্থা ফেরানোর ওপর সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেন তারা।

আরও

শ্রীমঙ্গলে বিদায়ে আবেগঘন পরিবেশ, কাঁদলেন ইউএনও ইসলাম উদ্দিন

শ্রীমঙ্গলে বিদায়ে আবেগঘন পরিবেশ, কাঁদলেন ইউএনও ইসলাম উদ্দিন

তবে বর্তমান অর্থনৈতিক মন্দার মধ্যে হাজার কোটি টাকা দিয়ে ইভিএম কেনার তোড়জোড় নিয়েও প্রশ্ন তুলেছেন বৈঠকে অংশ নেওয়া একজন নির্বাচন পর্যবেক্ষক। এছাড়া ইভিএম মেশিনে ভোট কারসাজির সুযোগ নেই বলেও উল্লেখ করছেন কেউ কেউ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে ‘এডিটরস গিল্ড বাংলাদেশ’র আয়োজনে ‘অংশগ্রহণমূলক নির্বাচন ও ইভিএম’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

আরও

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এডিটরস গিল্ড সভাপতি মোজাম্মেল বাবুর সঞ্চালনায় বৈঠকে সূচনা বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক ও এডিটরস গিল্ডের প্রেসিডিয়াম সদস্য নাঈমুল ইসলাম খান।

তিনি বলেন, সবকিছু নিয়েই পক্ষে-বিপক্ষে বিতর্ক হয়। তবে ইভিএম নিয়ে কমন গ্রাউন্ডে আলোচনা হতে পারে। সঠিক-বেঠিকের বিষয় না। এর কতটা ইতিবাচক ও নেতিবাচক দিক আছে, তা আলোচনা করা যেতে পারে। এক্ষেত্রে অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে না গিয়ে ইভিএমে ভোটগ্রহণ কতটা যুক্তিযুক্ত, সেটাই আলোচনার বিষয়।

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ফিঙ্গার প্রিন্ট নিয়ে বিমানবন্দরেও সমস্যায় পড়তে হয়। ভারতেও ভিভিপ্যাটের বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এখন ভোটারদের আস্থা না থাকলে ইভিএমে যত ভালো নির্বাচনই হোক, তা নিয়ে প্রশ্ন উঠবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আলোচনায় অংশ নিয়ে শিক্ষাবিদ, লেখক ও প্রযুক্তিবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমি ইভিএমের বিভিন্ন অংশ দেখতে খুলে রাখতে বলেছিলাম। আমাকে যে মেশিনটি দেখানো হয়েছে, তার হার্ডওয়্যার থেকে শুরু করে সবকিছু আমি দেখেছি। তারা খুব সুন্দরভাবে এটি করেছেন। ক্যাবলসহ সবকিছু স্পেশালি কাস্টমাইজড করে তৈরি করা। অন্য কোনো যন্ত্রাংশ বা ডিভাইস এতে যুক্ত করার সুযোগ নেই। এজন্য তাদের (উদ্ভাবকদের) কংগ্রাচুলেট করতে চাই।

বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান বলেন, ইভিএমের সবচেয়ে বড় সুবিধা হলো সবকিছু লকড। তারপরও কথা রয়েছে। এ মেশিন সম্পর্কে পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। এটাও এর কারণ হতে পারে। এটি মাঠপর্যায়ের মানুষের কাছে নিয়ে যেতে হবে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন তখনই হবে, যখন অংশগ্রহণকারীদের মধ্যে নির্বাচন সুষ্ঠু হওয়ার আস্থা আসবে। নির্বাচন কমিশনের ওপর সেই আস্থা আছে কি না, সেটি বেসিক প্রশ্ন। এক্ষেত্রে ইভিএমে ভোট হওয়ার পরেও সীমাবদ্ধতাগুলো আমরা দেখেছি। এর মধ্যে বুথ ক্যাপচারও আছে।

ইভিএম উদ্ভাবন কমিটির সদস্য ও বুয়েটের শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, ভোটকেন্দ্র দখল, একজনের ভোট আরেকজনের দেওয়া, আগের রাতেই ভোট দেওয়া, ভোটের পর ফল পরিবর্তন হয়ে যাওয়া- এসব বন্ধ করতেই ইভিএম আনা হয়েছে। এ পদ্ধতিতে এগুলোর কোনোটিই সম্ভব নয়। এটি দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় না, ইন্টানেটসহ কোনো ধরনের সংযোগ নেই। এক্সটারনাল ডিভাইসও যুক্ত করার সুযোগ নেই। ফলে ইভিএমে স্বচ্ছভাবে ভোটগ্রহণ করা সম্ভব। কোনো ধরনের কারচুপির সুযোগ নেই।

মানবাধিকার ও উন্নয়নকর্মী খুশি কবীর বলেন, গত ২০ বছর ধরে যত মেশিনে আমি ফিঙ্গার প্রিন্ট দিয়েছি, এক্ষেত্রে আমার সমস্যা হয়ে আসছে। এখন ইভিএম সম্পর্কে মানুষের ধারণা খুবই কম। অনেক দেশে এটি নিয়ে প্রশ্ন উঠেছে। মূল বিষয় হলো- অংশগ্রহণমূলক নির্বাচন। এজন্য সবার আস্থা ফেরাতে হবে।

নির্বাচন পর্যবেক্ষ মনিরা খান বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে এত হাজার কোটি টাকা দিয়ে কেন ইভিএম কেনার কথা হচ্ছে, দেশবাসীর পক্ষ থেকে আমি সেই প্রশ্নটি রাখতে চাই।

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

সর্বশেষ সংবাদ

সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে আচরণে ক্ষোভ বিরোধী নেতার

সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে আচরণে ক্ষোভ বিরোধী নেতার

ক্ষমতা কাঠামো পরিবর্তনে বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আহ্বান এনসিপির

ক্ষমতা কাঠামো পরিবর্তনে বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আহ্বান এনসিপির

জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী-প্রতিমন্ত্রীর বৈঠক

জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী-প্রতিমন্ত্রীর বৈঠক

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুমকি ট্রাম্পের

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুমকি ট্রাম্পের

মার্কিন নৌ-অবরোধ চললে আলোচনায় বসবে না ইরান

মার্কিন নৌ-অবরোধ চললে আলোচনায় বসবে না ইরান

এ সম্পর্কিত আরও পড়ুন

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নে বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) মধ‍্যরাতে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস‍্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষিত হওয়া ইউনিয়নগুলো হলে তিলাই, চরভূরুঙ্গামারী ও পাইকেরছড়া। তিলাই ইউনিয়নে আবুল কালামকে আহ্বায়ক ও ওসমান গনিকে সদস‍্য সচিব, চরভূরুঙ্গামারী ইউনিয়নে শাহজালালকে

শ্রীমঙ্গলে বিদায়ে আবেগঘন পরিবেশ, কাঁদলেন ইউএনও ইসলাম উদ্দিন

শ্রীমঙ্গলে বিদায়ে আবেগঘন পরিবেশ, কাঁদলেন ইউএনও ইসলাম উদ্দিন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিদায় বেলায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনকে ঘিরে। বদলিজনিত কারণে কর্মস্থল ছাড়ার সময় তিনি নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। অল্প সময়ের মধ্যেই কর্মদক্ষতা, সততা ও মানবিক আচরণের মাধ্যমে উপজেলার মানুষের আস্থা অর্জন করেছিলেন এই কর্মকর্তা। বিদায়ের সময় সহকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় বিদায় জানান। স্থানীয়দের মতে, তিনি প্রশাসনের

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার রাতের এ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে অবস্থানরত একটি কন্টিনজেন্ট জানতে পারে যে একটি চক্র মাদক পাচারের চেষ্টা করছে। তথ্য অনুযায়ী দ্রুত অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়। পরে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু

ঝালকাঠিতে বিদ্যুৎ সংকট তীব্র, চাহিদার অর্ধেক সরবরাহে বাড়ছে লোডশেডিং

ঝালকাঠিতে বিদ্যুৎ সংকট তীব্র, চাহিদার অর্ধেক সরবরাহে বাড়ছে লোডশেডিং

ঝালকাঠি জেলায় চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় তীব্র সংকট দেখা দিয়েছে। ঘনঘন লোডশেডিংয়ে জেলার চার উপজেলা জুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, দিনে জেলায় প্রায় ২০ মেগাওয়াট এবং সন্ধ্যার পর ২২ থেকে ২৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ মিলছে তার অনেক কম। ফলে বাধ্য হয়ে নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে। বরিশালের দুটি গ্রিড সাব-স্টেশন থেকে ঝালকাঠিসহ আশপাশের এলাকায়

টেকনাফ সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি, অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

টেকনাফ সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি, অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদকবিরোধী পৃথক দুই অভিযানে তিনজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, ১৮ এপ্রিল রাত প্রায় ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপি’র একটি টহল দল চৌধুরীপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় পাচারকারীরা নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে লবণ