
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২, ২২:৬

নওগাঁর আত্রাইয়ে পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতদের শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে এস আই মোশারফ হোসেন এসআই হাইদার আলী সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে শুটকিগাছা বাজার ও রসুলপুর জনৈক প্রশান্ত চন্দ্র দাস এর স্বর্ণের দোকানের সামনে থেকে দুজনকে আটক করে ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে শুক্রবার সকালে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়।
#ইনিউজ৭১/জিয়া