
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ৪:৪২

রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সুরাজ মোহনী ইনস্টিটিউট স্কুলের প্রধান গেটের সামনে থেকে মো. রকি শেখ (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. রকি শেখ খানখানাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া গ্রামের আঃ রাজ্জাক শেখ এর ছেলে।
নিহতের বাবা আঃ রাজ্জাক বলেন, স্থানীয় শামীম সহ অন্যান্য সন্ত্রাসীরা আমার পরিবারের লোকজনকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করতে চায়। তারা রকির সন্ধান চায়। এই ঘটনা পুলিশকে অবহিত করে নিহত রকির পরিবার। ওরা মাদক ব্যবসা করে বলে আমার ছেলে বাধা দেয়ায় আমার ছেলেকে আজ গুলি করে মেরে ফেলছে।
স্থানীয় সূত্রে জনা যায়, রকি কিছুদিন পূর্বে শামিম গ্রুপের এক কর্মীকে হাতের কব্জি কেটে ফেলে। সেই ঘটনার এজাহার নামীয় আসামী রকি। রকি বর্তমানে জামিনে থাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সন্ধ্যায় রকিকে সুরাজ মোহনী ইনস্টিটিউটের সামনে পেয়ে গুলি করে হত্যা করা হয় বলে জানা যায়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

রাজবাড়ীর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, আমরাপ্রাথমিকভাবে ধারনা করছি রাজনৈতিক দ্বন্দের কারণেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আসামীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। আমরা ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করেছি।