
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২২, ০:৫১

দিনাজপুরের হাকিমপুর হিলিতে ৪৯ তম গ্রীষ্মকালিন খেলা ধূলা প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় হাকিমপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন উর রশিদ হারুন।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বোরহান উদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার (শিক্ষা) সাখাওয়াত হোসেন, পাউশগাড়া স্কুল এন্ড কলেজ এর প্রধান সেলিম রেজা, গোহাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনে, গবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রাসার সুপার মোজাহার আলী ও বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক তারেক রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বোরহান উদ্দিন বলেন, উপজেলার তিনটি ইউনিয়ন ও পৌর সভায় আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার) দুই দিন খেলা অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পর্যায়ে বিজয়ী দল আগামী ১১ সেপ্টেম্বর শনিবার বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা পর্যায়ের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে এবং জেলা পর্যায়ে আগামী ১২ সেপ্টেম্বর রবিবার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
