
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২২, ২৩:১৭

স্কাউট-চিন্তা, কথা ও কাজে নির্মল এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে স্কাউট কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা স্কাউটস এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও (পিএস, উডব্যাসধারী) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবা বেগম, শিক্ষা অফিসার মো. কবির হোসেন, উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক আরিফা বেগম, উপজেলা কার্ব লিডার নাসরিন আক্তার ইতি প্রমুখ।

এসময় উপজেলা স্কাউটস কার্যনির্বাহী কমিটির সভা যেসব সিদ্ধান্ত গৃহীত হয় তা হলো, শতভাগ স্কাউটিং উপজেলা বাস্তবায়ন, স্কাউটিং কার্যক্রম মনিটরিং এ উপকমিটি গঠন, পাক/ট্রুপ মিটিং নিয়মিত মনিটরিং, ওরিয়েন্টেশন কোর্স বাস্তবায়ন, উপকমিটির সদস্যগণের বিশেষ প্রশিক্ষণ, উপজেলার সকল দলের জন্য স্কার্ফ নিশ্চিতকরণ, কার্যকরী কমিটির সকল সদস্য নিবিড়ভাবে স্কাউট আইন, প্রতিজ্ঞা ও মটো বাস্তবায়নে সার্বক্ষণিক কাজ করবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
