সোমবার, ২০ এপ্রিল, ২০২৬৭ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

তিস্তার পানি না দিলে ইলিশও দেবো না: শেখ হাসিনা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২২, ২১:২৩

শেয়ার করুনঃ
তিস্তার পানি না দিলে ইলিশও দেবো না: শেখ হাসিনা

ভারত ও বাংলাদেশের মধ্যে বয়ে যাওয়া তিস্তা নদীর পানি ঢাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক এই নদীর পানির ন্যায্য পাওনা নিশ্চিতে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চেষ্টা চালালেও নানা কারণেই এই পানি ভাগাভাগি চুক্তি বিলম্বিত হচ্ছে।

এই পরিস্থিতিতে ভারত সফরে থাকা অবস্থায়ই তিস্তার পানি নিয়ে ভারতকে ‘বার্তা’ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আপনি (ভারত) আমাদের পর্যাপ্ত পানি দিচ্ছেন না, তাই আমি এখনই আপনাকে ইলিশ মাছ দিতে পারছি না।’মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

আরও

রাজাপুরে টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

রাজাপুরে টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তার পানি বণ্টন চুক্তিতে ব্যর্থতার জন্য ভারত সরকারকে কৌতুকপূর্ণভাবে তিরস্কার করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার তিনি বলেছেন, ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মতপার্থক্যের কারণে ২০১১ সাল থেকে আটকে থাকা এই চুক্তি দেশটিতে (ভারত) ইলিশ মাছ সরবরাহও আটকে রেখেছে।

সোমবার দিল্লিতে একটি কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানে তিস্তা ও অন্যান্য নদীতে পানির নিম্ন প্রবাহের বিষয়টি সামনে এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসতে হাসতে বলেন, ‘আপনি (ভারত) আমাদের পর্যাপ্ত পানি দিচ্ছেন না, তাই আমি এখনই আপনাকে ইলিশ মাছ দিতে পারছি না। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আসন্ন পূজা মৌসুমের মধ্যে (অক্টোবরে) ইলিশ সরবরাহ করতে পারবো।’

আরও

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

দ্য হিন্দু জানিয়েছে, মঙ্গলবার ভারত ও বাংলাদেশ— উভয় দেশের মধ্যকার অভিন্ন নদীগুলোর যৌথ ব্যবস্থাপনার বিষয়ে কিছু চুক্তি স্বাক্ষর এবং পানি বণ্টনে সহযোগিতার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক এজেন্ডায় পানি ভাগাভাগির বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ সেটি বিবেচনায় সোমবারের এই কূটনৈতিক সংবর্ধনার আয়োজন করেছিল বাংলাদেশ হাইকমিশন। দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী, কূটনীতিক এবং সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

দ্য হিন্দু বলছে, বিশেষ সংবর্ধনার জন্য আয়োজিত এই অনুষ্ঠানে নৈশভোজে প্রতিটি টেবিলের নামকরণ বাংলাদেশের নদীর নামে করা হয়েছিল। একটি টেবিলের নাম তিস্তা ছাড়াও মেঘনা, পদ্মা, খোয়াই ও কুশিয়ারা নামকরণও করা হয়।শেখ হাসিনা বলেন, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আশা করেছিলেন, কিন্তু তা হয়নি। প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি (মমতা) আমার বোনের মতো, আমি যখনই চাই তার সঙ্গে দেখা করতে পারি। আমাদের সবসময় ভালো সম্পর্ক ছিল।’

সাংবাদিকদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, অতীতের সফরের মতো এবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু পরে জানতে পারেন যে, মমতা দিল্লিতে আসছেন না। তার ভাষায়, ‘মমতা আমার বোনের মতো এবং আমরা যেকোনও সময় দেখা করতে পারি। কিছু সম্পর্ক ব্যক্তিগত, রাজনীতির বাইরে। ঠিক গান্ধীদের সাথে আমার সম্পর্কের মতো।’

মূলত ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক এবং দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে ইঙ্গিত করে শেখ হাসিনা এই কথা বলেন। ইতালিতে নিজের মায়ের মৃত্যুর কারণে সোনিয়া গান্ধী এখন ভারতের বাইরে অবস্থান করছেন।এছাড়া সফরের প্রথম দিন সোমবার রাজধানী নয়াদিল্লির নিজামুদ্দিন দরগাহ ও মাজারে গিয়ে কার্যত আবেগাপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা। তিনি বলেন, নিজের পিতার হত্যার পরে দিল্লিতে নির্বাসনে থাকার সময় তিনি প্রথম এই দরগাহ পরিদর্শন করেছিলেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘আমার এই সফর সম্পর্কে একটি অস্বাভাবিক অনুভূতি ছিল, এটি খুব আধ্যাত্মিক জায়গা। আমি তখন গিয়ে আমার বাবার (বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের) ডায়েরি পড়ি এবং জানতে পারি, তিনি ১৯৪৬ সালের ৯ এপ্রিল নিজামুদ্দিনের দরগায় এসেছিলেন।’

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

সর্বশেষ সংবাদ

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত

আদালত হয়রানির নয়, ন্যায়বিচারের নিরাপদ স্থান: প্রধানমন্ত্রী

আদালত হয়রানির নয়, ন্যায়বিচারের নিরাপদ স্থান: প্রধানমন্ত্রী

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সফর প্রটোকলে নতুন নির্দেশনা জারি

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সফর প্রটোকলে নতুন নির্দেশনা জারি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: বাস ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত আজ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: বাস ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত আজ

বগুড়ায় ই-বেইল বন্ড উদ্বোধন, বিচারব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা

বগুড়ায় ই-বেইল বন্ড উদ্বোধন, বিচারব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা

এ সম্পর্কিত আরও পড়ুন

মেহেরপুরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি ও বোমা হামলা

মেহেরপুরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি ও বোমা হামলা

মেহেরপুরের সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক মুকুল হোসেনের ওপর বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) ভোরে সাহারবাটি-ভাটপাড়া সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহত মুকুল হোসেন (৫৫) সাহারবাটি গ্রামের নেক মহাম্মেদের ছেলে এবং স্থানীয়ভাবে সক্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাদের একজন। হামলার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। পরে অবস্থার অবনতি

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নে বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) মধ‍্যরাতে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস‍্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষিত হওয়া ইউনিয়নগুলো হলে তিলাই, চরভূরুঙ্গামারী ও পাইকেরছড়া। তিলাই ইউনিয়নে আবুল কালামকে আহ্বায়ক ও ওসমান গনিকে সদস‍্য সচিব, চরভূরুঙ্গামারী ইউনিয়নে শাহজালালকে

শ্রীমঙ্গলে বিদায়ে আবেগঘন পরিবেশ, কাঁদলেন ইউএনও ইসলাম উদ্দিন

শ্রীমঙ্গলে বিদায়ে আবেগঘন পরিবেশ, কাঁদলেন ইউএনও ইসলাম উদ্দিন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিদায় বেলায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনকে ঘিরে। বদলিজনিত কারণে কর্মস্থল ছাড়ার সময় তিনি নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। অল্প সময়ের মধ্যেই কর্মদক্ষতা, সততা ও মানবিক আচরণের মাধ্যমে উপজেলার মানুষের আস্থা অর্জন করেছিলেন এই কর্মকর্তা। বিদায়ের সময় সহকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় বিদায় জানান। স্থানীয়দের মতে, তিনি প্রশাসনের

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার রাতের এ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে অবস্থানরত একটি কন্টিনজেন্ট জানতে পারে যে একটি চক্র মাদক পাচারের চেষ্টা করছে। তথ্য অনুযায়ী দ্রুত অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়। পরে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু

ঝালকাঠিতে বিদ্যুৎ সংকট তীব্র, চাহিদার অর্ধেক সরবরাহে বাড়ছে লোডশেডিং

ঝালকাঠিতে বিদ্যুৎ সংকট তীব্র, চাহিদার অর্ধেক সরবরাহে বাড়ছে লোডশেডিং

ঝালকাঠি জেলায় চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় তীব্র সংকট দেখা দিয়েছে। ঘনঘন লোডশেডিংয়ে জেলার চার উপজেলা জুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, দিনে জেলায় প্রায় ২০ মেগাওয়াট এবং সন্ধ্যার পর ২২ থেকে ২৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ মিলছে তার অনেক কম। ফলে বাধ্য হয়ে নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে। বরিশালের দুটি গ্রিড সাব-স্টেশন থেকে ঝালকাঠিসহ আশপাশের এলাকায়