
প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ২৩:৩

মেহেরপুরের গাংনীতে বিএনপি'র দলীয় কার্যালয়ে ভাংচুরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু এবং সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিক সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গাংনী পৌর যুবদলের আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর সাহিদুল ইসলাম বাদী হয়ে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা যায়।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৩ আগষ্ট সকাল সাড়ে ১১ টার সময় মামলার আসামী ছাত্রলীগ নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিত ভাবে বিএনপি অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র,মোটরসাইকেল ভাংচুর,সাইনবোর্ড ছিড়ে দেয় এমন অভিযোগ তুলে মামলা করা হয়।
গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু বলেন, রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যার্থ হয়ে অসত্য তথ্য তুলে ধরে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাজনৈতিক ভাবেই মামলা মোকাবেলা করা হবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
মামলার বাদী গাংনী পৌর যুবদলের আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর সাহিদুল ইসলাম বলেন, কোন কারন ছাড়াই বিএনপি অফিসে বারবার হামলার ঘটনা ঘটে। বাধ্য হয়েই মামলা দায়ের করা হয়েছে। সঠিক ভাবে মামলা তদন্ত করা হলে সঠিক তথ্য বের হয়ে আসবে।
গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মকলেছুর রহমান মুকুল বলেন, এমন কোন ঘটনা ঘটেনি যে ছাত্রলীগ নেতাকর্মীদের নামে মামলা করতে হবে। মিথ্যা দিয়ে কখনও রাজনীতি হয়না। এই মামলার ফলে আওয়ামীলীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবন্ধ হবে।