
ভূঞাপুরে ফলদা ইউনিয়নের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধাবার (২৪ আগস্ট) ফলদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় ফলদা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাচন অফিসার নাজমা সুলতানা, তালিকা প্রনয়ণ কাজে নিয়োজিত সুপারভাইজার সন্তোষ কুমার দত্ত,মো. হানিফ,মো. মোবারক হোসেন,মো. জাহাঙ্গীর হোসেনসহ তথ্যসংগ্রহকারী ও ইউপি সদস্যবৃন্দ।