
প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ০:৪

বরগুনায় ছাত্রলীগ কর্মীদের পেটানোর ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ ১৩ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
সোমবার (২২ আগস্ট ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
অতিরিক্ত পুলিশ সুপার ব্যতিত বাকিদের মধ্যে ১ জন পুলিশ পরিদর্শক, ৩ জন উপ পুলিশ পরিদর্শক, ৪ জন সহকারী উপ পুলিশ পরিদর্শক ও ৪ জন নায়েক কনেস্টাবল রয়েছে বলে জানা গেছে। তবে চূড়ান্তভাবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সূত্র।

অতিরিক্তি পুলিশ সুপারের বিরুদ্ধে চাকরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এছাড়া অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনার পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় তদন্ত কমিটির প্রতিবেদন পেয়েছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
জানা গেছে, তদন্ত কমিটি এই ১৩ জনের বিরুদ্ধে ঘটনার দিন চাকরি বিধিমালা বহির্ভূত বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ পেয়েছে। যার মাত্রা অনুযায়ী তাদের বিরুদ্ধে কম-বেশি শাস্তি হতে পারে।