
প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ২৩:৩৫

গ্রাম হবে শহর এ ধারা বাস্তবায়নের লক্ষ্যে দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে দশ শয্যা বিশিষ্ট( মা ও শিশু ) হাসপাতালটি এখন শুধু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। হিজলা উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন নদী বেষ্টিত দুর্গম এলাকায় নির্মিত এই হাসপাতালটি চালু হলে শুধু মেমানিয়া ইউনিয়নের জনগণই নয়, এর সাথে উপকৃত হবে হিজলা গৌরব্দী ইউনিয়ন ও হরিনাথপুর ইউনিয়নের কিছু অংশের জনগণ।
৪ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ হাসপাতালের শতভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মাইশা এর কর্তৃপক্ষ।
নব নির্নিত এ হাসপাতালটি চালু হলে চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের ভোগান্তি অনেকটা কম হবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার বলেন, হাসপাতালটির উদ্বোধন হয়ে গেলে স্বাস্থ্যসেবা কার্যক্রমের নতুন দিগন্ত উন্মোচিত হবে। মেমানিয়া ইউনিয়ন বাসির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফাতেমা মাহজাবীন বলেন, দ্রুত সময়ের মধ্যে এ হাসপাতালের উদ্বোধন কার্যক্রম শেষ করে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।