
প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ৪:৪৬

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ হেরোইনসহ রেজাউল মন্ডল (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।শনিবার (২০ আগস্ট) রাত ১১ টার দিকে দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রেজাউল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া আবাসন (আশ্রয়ন প্রকল্প ৯নং ব্যারাক এর ৭নম্বর রুম) এর বাসিন্দা খয়বার মন্ডলের ছেলে। তার কাছ থেকে পুলিশ ২ গ্রাম হেরোইন জব্দ করেছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত গভীররাতে তাকে হেরোইনসহ গ্রেপ্তারের পর আজ রোববার সকালে তার বিরুদ্ধে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। পরে দুপুরে তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করে পুলিশ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি