
প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ২:২৬

২০০৪ সালের ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী হত্যার প্রতিবাদে দিনাজপুরের হাকিমপুর হিলিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ আগস্ট) বাদ মাগরিব হিলি বাজারস্হ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন এর সভাপতিত্বে পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সৈয়দ মোস্তাফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক এমদাদুল মল্লিক টগর, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন লিটন, ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, ছাত্র নেতা মহিউদ্দিন মারুফসহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ।

আলোচনা সভায় বক্তরা বলেন, বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত নৃশংস সহিংসতার যেসব ঘটনা ঘটেছে, ২১শে অগাস্টের গ্রেনেড হামলার ঘটনা তার মধ্যে অন্যতম একটি। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের 'সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী' সমাবেশে এক নারকীয় গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়। এই হামলায় মাননীয় প্রধানমন্ত্রী আহত হলেও ঐ দিন প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী ও মহিলা আওয়ামী লীগের নেত্রী বেগম আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত এবং ৪০০ জন এর মত আহত হয়েছিলেন।এ সময় বক্তারাএকুশে আগষ্ট গ্রেনেড হামলার সাথে জড়িত হামলাকারিদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার এর দাবি জানানো হয়।
সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।