
প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ২২:৩৯

বরিশাল বিসিক শিল্প নগরীতে ফরচুন সুজ লিমিটেড নামে একটি জুতার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাছাড়া কারখানার ভেতরে কোন শ্রমিক ছিল কিনা তাও জানা যায়নি।

আগুনের সূতপাত সম্পর্কে এখনো জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।