
প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ৪:৮

বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব- নির্বাচিত সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ আগস্ট বিকেল পাঁচটায় উপজেলা পরিষদ সভাকক্ষে বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম।
অনুষ্ঠানে আলোচনাসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি, অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, ইউপি সদস্য এনামুল হক রাসেল, সংরক্ষিত ইউপি সদস্য আখি বেগম, হিজলা প্রেসক্লাব সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। আলোচনাসভার পূর্বে সকল সদস্যগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার সকল সদস্যগণকে শপথ বাক্য পাঠ করান । এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি