
প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ২১:২৬

বরিশালের হিজলা উপজেলার কাইচমা এলাকার মেঘনা নদীতে পণ্যবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন হিজলা নৌ পুলিশের আই সি বিকাশ চন্দ্র দে।
তিনি জানান, বুধবার ১০ আগস্ট সকাল সাড়ে দশটায় কাইমা এলাকার মেঘনা নদীতে ( এম ভিফারহান- ফাহিম ) নামে একটি ট্রলার ৩৭২০ বস্তা চিনি নিয়ে ডুবে যায়। ট্রলারটি সোনার গাঁ থেকে ভোলার উদ্দেশ্যে যাচ্ছিল। খবর পেয়ে নৌ পুলিশ সদস্যরা দুর্ঘটনার স্থানে গিয়ে ট্রলারে থাকা পাঁচজন লোককে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। ট্রলারের কর্তৃপক্ষ আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণকরা হবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি