বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬১৩ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

রাজধানী ভাড়াটিয়াদের কপালে চিন্তার ভাঁজ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ আগস্ট ২০২২, ৪:২১

শেয়ার করুনঃ
রাজধানী ভাড়াটিয়াদের কপালে চিন্তার ভাঁজ

রাজধানীর বাসিন্দাদের পরিচিত বিড়ম্বনার নাম বাসা ভাড়া। মাসজুড়ে যা আয় হয় তার সিংহভাগই চলে যায় বাসা ভাড়ায়। বিকল্প না থাকায় বছরের পর বছর বাড়তি ভাড়া দিয়েই এ নগরীতে বাস করতে হয় মানুষকে। নতুন করে যোগ হয়েছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। যার প্রভাব  বাসা ভাড়ায়ও পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।  

আরও

বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাশে লাল শাপলার অপরূপ সৌন্দর্য

বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাশে লাল শাপলার অপরূপ সৌন্দর্য

ঢাকার বাসিন্দারা বলছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাসা ভাড়া তো বাড়বেই, পাশাপাশি সব খরচ বৃদ্ধি পাবে। এতে ব্যয়বহুল এ শহরে টিকে থাকা কঠিন হয়ে যাবে। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৫ বছরে রাজধানীতে বাড়ি ভাড়া বেড়েছে ৪০০ শতাংশ। একই সময়ে নিত্যপণ্যের যে দাম বেড়েছে সেই তুলনায় বাড়ি ভাড়া বৃদ্ধির হার প্রায় দ্বিগুণ।

সংগঠনটির অন্য এক পরিসংখ্যান বলছে, ঢাকার ২৭ শতাংশ ভাড়াটিয়া আয়ের প্রায় ৩০ শতাংশ, ৫৭ শতাংশ ভাড়াটিয়া প্রায় ৫০ শতাংশ, ১২ শতাংশ ভাড়াটিয়া প্রায় ৭৫ শতাংশ টাকা ব্যয় করেন বাসা ভাড়া পরিশোধে।এ অবস্থায় গতকাল রাত ১২টার পর জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে।ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। বাড়তি দামের প্রভাব পড়বে জীবনযাত্রার সব ক্ষেত্রে।

আরও

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

রাজধানীর মিরপুর কাজীপাড়া এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন বেসরকারি চাকরিজীবী তোফাজ্জল হোসেন। তিনি বলেন, এমনিতে গত কয়েক মাস ধরে সব জিনিস কিনতে হচ্ছে বাড়তি দামে। গত জানুয়ারিতে একবার বেড়েছে বাসা ভাড়া। আমার যে বেতন তা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছি প্রতি মাসেই। এরই মধ্যে বাড়ল জ্বালানি তেলের দাম, যার প্রভাব পড়বে প্রতিটি ক্ষেত্রেই। সবজি, মাছ মাংস, নিত্যপণ্যের দাম যেমন বাড়তি হবে, তেমনি গাড়ি ভাড়াও বেড়ে যাবে। এতে বাসার মালিকরাও ফের বাসা ভাড়া বাড়িয়ে দিতে পারেন। এ অবস্থায় আমাদের মতো নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ যারা ঢাকায় ভাড়াটিয়া হিসেবে আছি তাদের টিকে থাকা কঠিন হয়ে যাবে। অনেকে ইতোমধ্যেই ঢাকা ছেড়ে যাওয়ার চিন্তা করছেন। 

রাজধানীর মালিবাগ এলাকায় দুই রুমের বাসায় ১৪ হাজার টাকা ভাড়া থাকেন সাজেদুর রহমান নামে বেসরকারি চাকরিজীবী। তিনি বলেন, একটি কোম্পানিতে মার্কেটিং বিভাগে কাজ করি ৩৫ হাজার টাকা বেতনে। এর মধ্যে মাসের শুরুতে অর্ধেক টাকা চলে যায় বাড়ি ভাড়া পরিশোধ করতে। এরপর অবশিষ্ট টাকা দিয়ে কোনো মতে সংসার চালাতে হয়। ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ, চিকিৎসা খরচ, যাতায়াত খরচসহ আরও নানা খরচ তো আছেই। বর্তমানে বাজারের যে অবস্থা, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, প্রতিমাসেই ধার দেনা করতে হয়। বাজার থেকে ভালো কিছু কেনা তো দূরের কথা, কোনো মতে টিকে আছি। এ অবস্থায় জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, এর প্রভাব তো পড়বেই। জীবনযাত্রার ব্যয় নিশ্চিতভাবেই আরও বেড়ে যাবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি ৫ তলা বাড়ির মালিক কামরুল ইসলাম বলেন, বাড়িওয়ালাদের কষ্ট তো কেউ দেখে না। আমরা যারা বাড়িওয়ালা আছি, তাদের মধ্যে অধিকাংশই ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করেছি। প্রতি মাসে ব্যাংকের কিস্তি ছাড়াও একটি বাসা পরিচালনায় কী পরিমাণ খরচ হতে পারে তা সাধারণ মানুষ ধারণাও করতে পারবে না। 

তিনি বলেন, যারা চাকরি করেন তাদের সবার বছর শেষে বেতন বাড়ে। তাহলে বছর ঘুরলে আমরা বাসা ভাড়া বাড়াব না কেন? এ বাড়িটিই তো আমাদের আয়ের একমাত্র উৎস। এখন আবার জ্বালানি তেলের দামও বাড়ল, সব জিনিসের দাম আবার বৃদ্ধি পাবে। এই অবস্থায় আমাদের টিকে থাকতে হলে তো বাসা ভাড়া না বাড়িয়ে উপায় নেই। সব জিনিসের দাম বাড়লে আমাদেরও বাড়ি ভাড়া বাড়াতে হবে।

এসব বিষয়ে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সব ক্ষেত্রেই পড়বে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। ঢাকায় যারা ভাড়াটিয়া হিসেবে থাকেন তাদের মধ্যে যারা নিম্ন ও মধ্য আয়ের মানুষ তারা আসলেই বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় আছেন। ঢাকায় এত বেশি বাড়ি ভাড়া, এর মধ্যে নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। এর সঙ্গে যদি জীবন যাত্রার ব্যয় আরও এক দফা বেড়ে যায়, তাহলে তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে। 

সর্বশেষ সংবাদ

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ যুবক আটক

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ যুবক আটক

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কিলোমিটারে নতুন ক্লিনিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কিলোমিটারে নতুন ক্লিনিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ লেনদেন নগদবিহীন করার লক্ষ্য

২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ লেনদেন নগদবিহীন করার লক্ষ্য

জনপ্রিয় সংবাদ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী পার্থ

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী পার্থ

এ সম্পর্কিত আরও পড়ুন

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর প্রতি ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসলের মাধ্যমে দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। গত সোমবার রাতে উপজেলার আধুনগর বাজারে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় তাঁর দুধ দিয়ে গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফারুক লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। নিজের ফেসবুক আইডিতে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে ইংল্যান্ডের লন্ডন সোনালী অতীত ফুটবল ক্লাবের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ জানুয়ারি ২০২৭, শনিবার দুই দলের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ আয়োজনকে সফল করতে বুধবার দুপুরে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে ফুড সোসাইটি মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ যুবক আটক

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ যুবক আটক

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ সরল চন্দ্র দাস (২২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের সিজার মূল্য ১০ হাজার ৯৬০ টাকা। বুধবার (২৮ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ আরিফু-উজ-জামান। বিজিবি জানায়, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীন বনতারা সীমান্ত ফাঁড়ির সদস্যরা মাদক ও

২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ লেনদেন নগদবিহীন করার লক্ষ্য

২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ লেনদেন নগদবিহীন করার লক্ষ্য

দেশে নগদবিহীন অর্থনীতি গড়ে তোলা এবং ডিজিটাল লেনদেন সহজ করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘এক দেশ, এক কিউআর’ নীতির আওতায় বাংলা কিউআর বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্দেশনায় এবং আইএফআইসি ব্যাংকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আইএফআইসি ব্যাংকের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের

বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাশে লাল শাপলার অপরূপ সৌন্দর্য

বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাশে লাল শাপলার অপরূপ সৌন্দর্য

সবুজ পাতার ফাঁকে লাল শাপলার সমাহার। দেখে মনে হয়, জলাশয়ের বুকে বিছিয়ে রাখা হয়েছে লাল চাদর। দিনাজপুরের বিরামপুর-নবাবগঞ্জ সড়কের ছোট মহেশপুর গ্রামের পাশে নয়নজলিতে ফুটে থাকা সারি সারি লাল শাপলা প্রতিদিন মুগ্ধ করছে পথচারীদের। ব্যস্ত সড়কে চলাচলের সময় প্রকৃতির এমন মনোরম দৃশ্য দেখতে থমকে দাঁড়াচ্ছেন অনেকে। স্থানীয় কয়েকজন তরুণের উদ্যোগে জলাশয়টি এখন পরিণত হয়েছে দৃষ্টিনন্দন এক স্থানে। স্থানীয় সূত্রে জানা গেছে,