রবিবার, ২ আগস্ট, ২০২৬১৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

লঞ্চের কেবিনে অন্তরঙ্গ সময় কাটিয়ে স্বামীকে হত্যা করে সাবেক স্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ আগস্ট ২০২২, ২২:১৩

শেয়ার করুনঃ
লঞ্চের কেবিনে অন্তরঙ্গ সময় কাটিয়ে স্বামীকে হত্যা করে সাবেক স্ত্রী

দুই বছর আগে 'জিনের বাদশা' পরিচয়ে আরজু আক্তারকে ফোন করেন জাকির হোসেন বাচ্চু। কথা বলতে গিয়ে দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ে করেন। তবে প্রতারণার মাধ্যমে পাওয়া অর্থ অনৈতিক কাজে ব্যয় করা নিয়ে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। পাঁচ মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। আনুষ্ঠানিক বিচ্ছেদ হলেও দু'জনের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল আগের মতোই।

সম্প্রতি আরজু বুঝতে পারেন, একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন তার সাবেক স্বামী। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ভয়ংকর পরিকল্পনা করেন। একসঙ্গে বাড়িতে যাওয়ার নাম করে প্রথমে লঞ্চের কেবিনে অন্তরঙ্গ সময় কাটান। এরপর দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাওয়ান। শেষে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে লাশ লুকিয়ে রাখেন খাটের নিচে।

আরও

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, জরুরি সভা

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, জরুরি সভা

ঢাকা থেকে ভোলাগামী গ্রীনলাইন-৩ লঞ্চের কেবিন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে এসব তথ্য জানতে পেরেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলা ইউনিট। হত্যায় জড়িত আরজুকে গতকাল মঙ্গলবার ভোরে সাভারের নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পিবিআই ঢাকা জেলা ইউনিটের ইনচার্জ পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম জানান, বাচ্চু হত্যার ঘটনায় তার প্রথম স্ত্রী সুরমা আক্তার বাদী হয়ে গত ৩১ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। তিনি এজাহারে উল্লেখ করেন, বাচ্চু ২০২০ সালের এপ্রিল মাসে দ্বিতীয় বিয়ে করেন।

এরপর তিনি কিছুদিন দ্বিতীয় স্ত্রী আরজুর সঙ্গে থাকেন। পরে তাদের বিচ্ছেদ হয়। গত ২৯ জুলাই সকাল ৭টার দিকে তিনি লঞ্চে বাড়িতে আসবেন বলে জানান। সেদিন স্বামীর ফোনে একাধিকবার কল দিয়ে তা বন্ধ পান সুরমা। এতে সন্দেহ হলে তিনি বিষয়টি আত্মীয়-স্বজনকে জানান। সবাই খোঁজাখুঁজির একপর্যায়ে সদরঘাট নৌ থানার মাধ্যমে সংবাদ পান, লঞ্চের কেবিনে খাটের নিচে তার লাশ পাওয়া গেছে।  লঞ্চের স্টাফদের মাধ্যমে জানতে পারেন, কেবিনে তার সঙ্গে কফি কালারের বোরকা পরা একটি মেয়ে ছিল। মৃত্যুর পর তাকে আর কোথাও দেখা যায়নি। মামলাটি  পিবিআইর সিডিউলভুক্ত হওয়ায় পিবিআই ঢাকা জেলা স্ব-উদ্যোগে তদন্ত অধিগ্রহণ করে। এরপর পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এ ঘটনার রহস্য উদঘাটন করেন তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন। 

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

তিনি জানান, বিয়ের পর বাচ্চু তার দ্বিতীয় স্ত্রী আরজুকেও জিনের বাদশা সেজে প্রতারণার কাজে ব্যবহার করেন এবং তাকেও এ কাজে পারদর্শী করে তোলেন। এরমধ্যেই তিনি একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। জীনের বাদশা পরিচয়ে প্রতারণার মাধ্যমে বাচ্চু যে অর্থ পেতেন তা ব্যয় করতেন অনৈতিক কাজে। এসব নিয়ে মতবিরোধের জের ধরে তাদের বিচ্ছেদ হয়। তবে তালাক দেওয়ার পরও বাচ্চু তার সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ পর্যায়ে একাধিক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্কের বিষয়টি আরজুর কাছে ধরা পরে। তিনি ক্ষিপ্ত হয়ে সুযোগ খুঁজতে থাকেন। হত্যাকাণ্ডের আগের দিন রাতেও বাচ্চু তার এক পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটান। এরপরই আরজু তার পরিকল্পনা চূড়ান্ত করেন। তিনি জানতে পারেন বাচ্চু গ্রামের বাড়ি ভোলায় যাবেন। একই এলাকায় দু'জনের বাড়ি হওয়ায় তিনিও সঙ্গে যেতে চান। এরপর বাচ্চু লঞ্চের একটি স্টাফ কেবিন ভাড়া করে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন। কেবিন ভাড়া নেওয়ার সময় লঞ্চ কর্তৃপক্ষ তাদের কোনো তথ্য রাখেনি। লঞ্চে ওঠা থেকে নামা পর্যন্ত আরজুর বোরকা পরে ও মুখ ঢেকে ছিলেন। 

আরজুকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পিবিআই জানায়, ঘটনার দিন সকাল ৮টার দিকে তারা সদরঘাট থেকে ভোলার ইলিশা যাওয়ার জন্য লঞ্চে ওঠেন। পরিকল্পনা অনুযায়ী আরজু দুধের সঙ্গে পাঁচটি ঘুমের ট্যাবলেট মিশিয়ে নেন। লঞ্চের কেবিনে অন্তরঙ্গ সময় কাটানোর পর সেই দুধ বাচ্চুকে খাওয়ানো হয়। কিছুক্ষণের মধ্যে তিনি অচেতন হয়ে পড়লে ওড়না দিয়ে তার হাত-পা বেঁধে অন্য একটি ওড়না দিয়ে তার শ্বাসরোধ করেন আরজু।

পরে লাশ কেবিনের স্টিলের খাটের নিচে লুকিয়ে রাখেন। লঞ্চটি ভোলার ইলিশা ঘাটে পৌঁছালে তিনি নেমে যান। সেদিন দুপুর আড়াইটায় লঞ্চটি ইলিশা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। লঞ্চের স্টাফরা কেবিনটি তিন বাচ্চাসহ দুই নারীকে ভাড়া দেন। লঞ্চটি ঘাট ছেড়ে আসার প্রায় দুই ঘণ্টা পর একটি বাচ্চা খাটের নিচে ঢুকে পড়ে। তখন নারীদের একজন বাচ্চাটিকে বের করে আনতে গিয়ে লাশ দেখে চিৎকার শুরু করেন।

      

সর্বশেষ সংবাদ

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

জাতীয় পরিচয়পত্র সংশোধনে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র সংশোধনে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন

ফরিদপুর-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

ফরিদপুর-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে সক্রিয় হবে দুদক

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে সক্রিয় হবে দুদক

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২ আগস্ট) রাত পৌনে ৮টায় জেলা পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করে। পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ও পৃথিমপাশা ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালানো

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

দিনাজপুরের নবাবগঞ্জে বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে রোপিত কাঞ্চন ও নিমের চারাগাছ সংরক্ষণের জন্য ঘেরা নির্মাণের কথা বলে বন বিভাগের নবাবগঞ্জ বিট অফিসে সংরক্ষিত সাতটি শালগাছের গোলাই করাতকলে নেওয়ার প্রস্তুতির ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। একই ঘটনায় বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্যে অসঙ্গতি থাকায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ১ আগস্ট (শনিবার) দুপুরে নবাবগঞ্জ বিট অফিসে গিয়ে দেখা যায়, সংরক্ষিত সাতটি শালগাছের

ফরিদপুর-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

ফরিদপুর-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস পানিভর্তি খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে ‘দশমনিয়া পরিবহন’-এর একটি বাস বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে

কালাইয়ে খাল পুনঃখননে অনিয়মের অভিযোগে প্রশ্নবিদ্ধ সরকারি প্রকল্প বাস্তবায়ন

কালাইয়ে খাল পুনঃখননে অনিয়মের অভিযোগে প্রশ্নবিদ্ধ সরকারি প্রকল্প বাস্তবায়ন

জয়পুরহাটের কালাই উপজেলার কানমনা-হারাবতী খাল পুনঃখনন প্রকল্পে অনুমোদিত নকশা অনুযায়ী কাজ না করা, শ্রমিকের পরিবর্তে এক্সকাভেটর ব্যবহার, সরকারি গাছ কাটা এবং নিম্নমানের কাজের মাধ্যমে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন ও দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি। কিন্তু বাস্তবে এসব লক্ষ্য অর্জনের পরিবর্তে প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম হয়েছে। এলজিইডি সূত্রে জানা যায়, ২০২৩-২৪

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, জরুরি সভা

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, জরুরি সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন বানচালের উদ্দেশ্যে আদালতে দায়ের করা হয়েছে বলে দাবি করা মামলাটি প্রত্যাহার এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটগ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন চা শ্রমিকরা। রবিবর (২ আগস্ট) বেলা আড়াইটার দিকে শহরের মৌলভীবাজার সড়কে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  এর