
প্রকাশ: ২১ জুলাই ২০২২, ২১:৩৬

মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘর উপহার পেলেন বরিশালের হিজলা উপজেলার ভূমিহীন-গৃহহীন ৯০টি পরিবার।
মাননীয় প্রধানমন্ত্রী ২১ জুলাই বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও বার্তার মাধ্যমে সারাদেশে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২৬,২২৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে বিনামূল্যে ঘর প্রদানের উদ্বোধন শেষে, হিজলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে আলোচনাসভার শেষে বড়জালিয়া ইউনিয়নে ৩৪টি এবং ধূলখোলা ইউনিয়নে ৫৬টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবিদ হাসান,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী,শিক্ষকগণ, ইমাম, সুবিধাভোগী পরিবারের সদস্য সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।