সোমবার, ৩ আগস্ট, ২০২৬১৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

দেবীদ্বারে শান্ত হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ০:৭

শেয়ার করুনঃ
দেবীদ্বারে শান্ত হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

আমার শান্ত'র হত্যাকারীদের ফাঁসি চাই। শেখ হাসিনা শুধু একজন প্রধান মন্ত্রীই নয়! তিনি নিজেও একজন মা। আমি 'মা’ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার ছেলে হত্যার বিচার চাই - নিহত শান্তর মা।

কুমিল্লার দেবীদ্বারে মাদ্রাসার সভাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মেহেদী হাসান শান্ত (১৬) হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ব্যানার, ফ্যাষ্টুন নিয়ে শত শত গ্রামবাসীর উপস্থিতিতে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও

বৈরী আবহাওয়ায় সাগরে মিলছে না ইলিশ, সংকটে জেলে-ব্যবসায়ীরা

বৈরী আবহাওয়ায় সাগরে মিলছে না ইলিশ, সংকটে জেলে-ব্যবসায়ীরা

মানববন্ধন চলাকালে শান্ত হত্যার বিচার চাই বিচার চাই, হত্যাকান্ডে জড়িত ছাত্রলীগ নেতা অনিকের ফাঁসী চাই, সাদ্দাম-আল আমিনের ফাঁসী চাই শ্লোগানে প্রতিবাদ মুখর হয়ে উঠে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন। 

মানবন্ধনে বক্তব্য রাখেন, শান্তর পিতা মোঃ জাকির হোসেন সরকার, মা’ মোসাঃ মরিয়ম বিবি, ফতেহাবাদ ইউনিয়ন আ’লীগ ৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ হুমায়ুন কবির, আ’লীগ নেতা মহসিন সরকার, ইউপি সদস্য মোঃ ইউনুছ প্রমুখ।

আরও

আগামী বাহাত্তর ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা বাড়ছে

আগামী বাহাত্তর ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা বাড়ছে

মানববন্ধন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

শান্তর বাবা জাকির হোসেন সরকার বলেন, অনিক ও সাদ্দামের পূর্ব পরিকল্পনায় শান্তকে হত্যা করা হয়েছে। তাদের পরিকল্পনায় আল-আমিন আমার ছেলেকে ছুড়ি দিয়ে হত্যা করে। হত্যার আগের দিন মসজিদে ঘোষণা ও ঘটনার দিন অনিক এবং সাদ্দামের ফোন আলাপই তার প্রমান। অনিকের নেতৃত্বে আমাকে থানায় প্রায় ১০০ জন লোক নিয়ে মামলা করতে বাঁধা দেওয়া হয়েছে, অবশেষে পুলিশের সহযোীতায় রাত পৌনে ৪টায় মামলা দায়ের করি। পরদিন সাদ্দামের নাম মামলা থেকে বাদ দিতে আমাকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায় ছাত্রলীগ নেতা অনিক। আমার সন্তান হত্যাকারীর নাম আমিই প্রত্যাহার করে নিতে হবে এ কেমন কথা ? সে সময় থানায় উপস্থিত ছিলো শাহজাহান পুলিশ, সাদ্দামের বড় ভাই জাহিদ হাসান ও ছোট ভাই আরিফ। আমি থানা থেকে দৌড়ে স্কুল মাঠে চলে আসলে, সেখান থেকে তারা আবার জোর করে ধরে নিতে চাইলে আমার শালা এসে হুন্ডা দিয়ে আমাকে নিয়ে আসে। তখন আমি একা থাকায় অনেক ভয় পেয়েছি। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শান্তর মা মোসাঃ মরিয়ম বিবি বলেন,- আমি খুনি আল-আমিনের ফাঁসি চাই। শেখ হাসিনা শুধু একজন প্রধান মন্ত্রীই নয়! তিনি একজন মাও। আমি মা হিসেবে শেখ হাসিনার কাছে আমার ছেলে হত্যার বিচার চাই। আমি বাড়ি গাড়ী কিছুই চাইনা শুধু হত্যাকারীদের ফাঁসি চাই।

ফতেহাবাদ ইউনিয়ন আ’লীগ ৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ হুমায়ুন কবির বলেন, শান্ত তার নামের মতোই একটি শান্ত ছেলে ছিলো, এই ছেলেটাকে আমরা ফতেহাবাদ ইউনিয়ন থেকে হারালাম। শান্তর অপরাধ সে আওয়ামী লীগ করেছে, সে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক (নৌকার) পক্ষে কাজ করেছে। আমরা প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে শান্ত হত্যার বিচার চাই।

মহসিন সরকার বলেন, এটা পরিকল্পিত হত্যাকান্ড। কারন মাদ্রাসার বৈঠকে সিদ্ধান্ত না মানলে গরুর বদলে মানুষ কোরবানী দেয়া হবে বলে আগেই প্রচার করা হয়। যা ঈদের আগের দিন ঘটিয়ে দিল। সাদ্দাম -অনিকের ভিডিওর কথোপকথন রেকর্ডে সব প্রমান মেলে। আমরা অনিক, সাদ্দাম, আলামিনসহ খুনিদের ফাঁসী চাই।

উল্লেখ্য ‘নূরপুর শাহ ফাতেমি ইবতেদায়ী হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানার কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ঈদের আগের দিন বিকেলে দু’পক্ষের সংঘর্ষে মেহেদী হাসান শান্ত (১৬) নিহত ও অপর ৪ জন আহত হন।

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

সর্বশেষ সংবাদ

দুইদিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার প্রথম ইউনিট

দুইদিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার প্রথম ইউনিট

তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার মূল্য

তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার মূল্য

বৈরী আবহাওয়ায় সাগরে মিলছে না ইলিশ, সংকটে জেলে-ব্যবসায়ীরা

বৈরী আবহাওয়ায় সাগরে মিলছে না ইলিশ, সংকটে জেলে-ব্যবসায়ীরা

আগামী বাহাত্তর ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা বাড়ছে

আগামী বাহাত্তর ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা বাড়ছে

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

এ সম্পর্কিত আরও পড়ুন

দুইদিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার প্রথম ইউনিট

দুইদিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার প্রথম ইউনিট

যান্ত্রিক ত্রুটির কারণে দুইদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে প্রায় ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (২ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ইউনিটটি পুনরায় চালু করা হয়। চালুর পর থেকেই উৎপাদিত বিদ্যুৎ জাতীয়

বৈরী আবহাওয়ায় সাগরে মিলছে না ইলিশ, সংকটে জেলে-ব্যবসায়ীরা

বৈরী আবহাওয়ায় সাগরে মিলছে না ইলিশ, সংকটে জেলে-ব্যবসায়ীরা

বৈরী আবহাওয়া ও সাগরে ইলিশের স্বল্পতার কারণে কক্সবাজারের জেলে, ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছেন। গভীর সমুদ্রে বড় ট্রলারগুলো কাঙ্ক্ষিত মাছ না পেয়ে বারবার খালি হাতে ফিরছে। ফলে মাছের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি বাড়ছে লোকসানের বোঝা। তবে জেলে ও ব্যবসায়ীরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে ফিরলে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ইলিশের প্রকৃত মৌসুম শুরু হবে। সরেজমিনে কক্সবাজার মৎস্য

আগামী বাহাত্তর ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা বাড়ছে

আগামী বাহাত্তর ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা বাড়ছে

তিস্তা ও দুধকুমার অববাহিকার পাঁচ জেলায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে দেশের আরও কয়েকটি নদী অববাহিকার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে। রোববার (২ আগস্ট) প্রকাশিত বন্যা সতর্কবার্তায় কেন্দ্র জানায়, বর্তমানে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি অব্যাহত

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২ আগস্ট) রাত পৌনে ৮টায় জেলা পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করে। পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ও পৃথিমপাশা ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালানো

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

দিনাজপুরের নবাবগঞ্জে বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে রোপিত কাঞ্চন ও নিমের চারাগাছ সংরক্ষণের জন্য ঘেরা নির্মাণের কথা বলে বন বিভাগের নবাবগঞ্জ বিট অফিসে সংরক্ষিত সাতটি শালগাছের গোলাই করাতকলে নেওয়ার প্রস্তুতির ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। একই ঘটনায় বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্যে অসঙ্গতি থাকায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ১ আগস্ট (শনিবার) দুপুরে নবাবগঞ্জ বিট অফিসে গিয়ে দেখা যায়, সংরক্ষিত সাতটি শালগাছের