মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬২০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

পদ্মা সেতুর প্রথম দিনে বরিশালে বেড়েছে পরিবহন যাত্রীদের চাপ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২২, ১:৩০

শেয়ার করুনঃ
পদ্মা সেতুর প্রথম দিনে বরিশালে বেড়েছে পরিবহন যাত্রীদের চাপ

দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার প্রথম দিনেই বরিশালে বেড়েছে পরিবহন যাত্রীদের চাপ। বিশেষ করে বরিশালে আসা যাত্রীদের চাপ। ঢাকা থেকে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে বরিশাল কেন্দ্রীয় বাস র্টামিনালে আসতে পেরে খুশিতে আনন্দিত যাত্রীরা। স্বপ্নের সেতুর প্রথম দিনে একটু যান-বাহনের চাপ থাকার কারনে টোলঘর স্থানে একটু বিলম্বিত হওয়া সত্বে যাত্রীদের মাঝে ছিল ভিন্ন রকম আনন্দ। তারা পদ্মার পানির উপর থেকে ভেসে নয়, এবারই প্রথম ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকার জন্য পদ্মার পানির উপর নির্মিত সেতু দিয়ে নিজ গন্তব্যে আসতে পেরে জীবনে এক নতুন আনন্দ পেয়েছে বলে জানান বরিশালে আসা বিভিন্ন পরিবহনের মহিলা ও পুরুষ যাত্রীরা। 

রবিবার বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস র্টামিনালে সর্বপ্রথম বে-সরকারী এসি বাস সাকুরা পরিবহন ঢাকার সায়েদাবাদ বাস র্টামিনাল থেকে সকাল সাড়ে ৫টায় ৪০ জন যাত্রী নিয়ে বরিশালে যাত্রা শুরু করেন। গাড়িটি সকাল সোয়া ১০টায় যাত্রীদের নিয়ে বরিশালে এসেছেন। এদিকে সকাল ১১টায় বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্যেশে সাকুরা পরিবহনের একটি বাস ছেড়ে যায় বলে জানিয়েছেন সাকুরা পরিবহনের কাউন্টার ইনচার্জ। রবিবার বরিশালে সবার আগে পদ্মা সেতু দিয়ে যাত্রী নিয়ে আসা সাকুরা পরিবহনের সুপারভাইজার নাসির বলেন বহু কষ্টের পর আজ আমরা মুক্ত হলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে আজ আমরা দক্ষিণাঞ্চলবাসী বড় একটি উপহার পেয়েছি। যার নাম পদ্মা সেতু। তিনি আরো বলেন, এখন আর যাত্রীদের খারাপ আচারন শুনতে হবে না। ঢাকা থেকে সঠিক সময় যাত্রীদের নিয়ে বরিশালে পৌঁছাতে পারবো। ফেরি জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না। 

আরও

পানছড়িতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ

পানছড়িতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ

অন্যদিকে সাকুরা পরিবহনের অপর একটি গাড়ি সকাল সাড়ে ৬ টায় ঢাকার গাবতলী থেকে বরিশালে যাত্রীদের নিয়ে তিন ঘন্টার মধ্যে নতুল্লাবাদ এসে পৌঁছান। এছাড়া ঢাকা থেকে সকাল ৮টায় ছেড়ে আসা ইলিশ পরিবহনের চালক মোখলেস বলেন, টোল ঘরে প্রথম দিন একটু ভীড় থাকার কারনে যাত্রীদের নিয়ে বরিশালে আসতে তিন ঘন্টা সময় লেগেছে। টোলঘরে ভীড় না হলে আরো আগে বরিশালে এসে পেঁছে যেতাম। এসময় তিনি অভিযোগ করেন, আমরা ইচ্ছে করলে আরো দ্রুত কম সময়ের মধ্যে বরিশালে আসতে পারবো যদি বরিশালে আসার সড়কগুলো যানজট মুক্ত করা হয়। তবে সড়কে জায়গা কম তার উপরে বিভিন্ন ছোট যানবাহন থাকার কারনে তাদের দ্রুত আসার ক্ষেত্রে বড় সমস্যা মোকাবেলা করতে হয়। 

পরিবহন যাত্রী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এদিকে পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথে দীর্ঘদিন বন্ধ থাকা গ্রীন লাইন এসি পরিবহন কর্তৃপক্ষ প্রথম দিনে ৪০ ও ২৭ সিটের ১২ টি গাড়ি চালু করেছে। বরিশাল গ্রীনলাইন কাউন্টার ইনচার্জ হাসান সরদার বাদশা জানান, তাদের মালিক ব্রান্ড এসকানিয়া ও ম্যান নামের গাড়িগুলো জার্মান থেকে আমদামী করেছে। এছাড়া ভলবো নামের গাড়িগুলো সুইডেন থেকে আমদানী করেছে। তারা প্রথম দিনে বরিশালে ১২টি গাড়ি দিয়ে সার্ভিস শুরু করেছে। তাদের ৪০ সিটের এসি গাড়ির জনপ্রতি সিড ভাড়া ৭ শত ৫০ টাকা করে নিচ্ছেন। অপরদিকে ২৭ সিটের এসি গাড়ির ভাড়া জনপ্রতি ১ হাজার টাকা করে নির্ধারন করা হয়েছে। 

আরও

আগামী বাহাত্তর ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা বাড়ছে

আগামী বাহাত্তর ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা বাড়ছে

গ্রীন লাইন পরিবহনের চালক ইয়াসিন জানান, সকাল সাড়ে ৬ টায় ঢাকার আরামবাগ থেকে ছেড়ে আসার পর ৪০ মিনিট টোল ঘরে বিলম্ব হওয়ার পরও তারা তিন ঘন্টায় বরিশালে আসতে পেরেছেন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সরেজমিনে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে দেখা গেছে ঢাকাগামী বিভিন্ন পরিবহন কাউন্টারে যাত্রীদের প্রচন্ড চাপ। স্বাচ্ছন্দে স্বল্প সময়ে ঢাকা যাওয়ার পাশাপাশি স্বপ্নের পদ্মা সেতুর সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন এমন আশায় অনেকেই কাউন্টারগুলোর সামনে টিকিটের জন্য ভীড় জমিয়েছেন। একই সময় দেখা গেছে সরকারী বিআরটিসি কাউন্টারে ঢাকাগামী যাত্রীদের প্রচুর ভীড়। টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষা করছেন অনেকেই। ঢাকাগামী যাত্রী আব্দুল হালিম বলেন, ফেরীঘাটের দীর্ঘদিনের বিরম্বনা না থাকায় বাসে ঢাকা যাবেন তিনি। পাশাপাশি স্বপ্নের পদ্মা সেতুও দেখা হবে। আরেক যাত্রী সাবিনা সাজ্জাদ বলেন, পদ্মা সেতু দেখার জন্য তিনদিন পূর্বে তিনি টিকিট কেটে রেখেছেন।

বরিশাল বিআরটিসি’র ডিপোর ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, বিআরটিসি এবার বরিশাল-ঢাকার জন্য ১৪ টি এসি সার্ভিস বাস চালু করেছে। এর মধ্যে ঢাকা-বরিশাল-কুয়াকাটা রুটে ২টি, ভান্ডরিয়া ১টি ও বরিশাল-ঢাকা রুটে ১১টি এসি বাস সার্ভিস চালু করেছে। তিনি জানান, তারা বরিশাল থেকে ঢাকার গুলিস্তান পর্যন্ত জনপ্রতি ৫০০ টাকা ভাড়া নেওয়ার কারনে তাদের গাড়িতে যাত্রী চাপ বেশি রয়েছে। 

অন্যদিকে পদ্মা সেতু চালু হওয়ার প্রথম দিনেই বরিশাল সিটির আওতাধীন বরিশাল-ঢাকা মহাসড়কে বিভিন্ন যাত্রীবাহী ও পন্যবাহী গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় সেখানের সড়কে দায়িত্বরত ট্রাফিক সদস্যদের হিমশিম খেতে দেখা গেছে।

সর্বশেষ সংবাদ

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনে প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনে প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার চালক আব্দুর রহমান বাবলু মিয়া (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বাবলু মিয়া কালুখালী উপজেলার

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে সিয়াম মৃধা (৩) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।  সোমবার (৩ আগস্ট) সকালে উজানচর ইউনিয়নের দিরাজতুল্লা মৃধা পাড়া ঈদগাহ মাঠের সামনের পুকুরে পড়ে তার এ মৃত্যু হয়। সে দিরাজতুল্লা মৃধা পাড়ার বাসিন্দা মোঃ শিপন মৃধার ছোট সন্তান। শিশুরটির মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির প্রতিবেশি জহিরুল ইসলাম পাপ্পু মৃধা জানান, ঘটনা স্থলে পুকুরের মাঝ বরাবর

পানছড়িতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ

পানছড়িতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি, ৩ আগস্ট: পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা আরও সুদৃঢ় করতে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন। এরই অংশ হিসেবে সোমবার (৩ আগস্ট) পানছড়ি উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সূত্রে জানা যায়, অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম,

লোডশেডিং ও ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা মৌলভীবাজারের লাখো পল্লী বিদ্যুৎ গ্রাহক

লোডশেডিং ও ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা মৌলভীবাজারের লাখো পল্লী বিদ্যুৎ গ্রাহক

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কয়েক লাখ গ্রাহক জুন ও জুলাই মাসের অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে চরম ভোগান্তির অভিযোগ তুলেছেন। সাধারণত প্রতি মাসে ৪০০ থেকে ৫০০ টাকা বিল পরিশোধ করলেও চলতি দুই মাসে অনেকের বিল দুই থেকে পাঁচ গুণ পর্যন্ত বেড়ে গেছে। অথচ বিদ্যুৎ সরবরাহের মানের কোনো উন্নতি হয়নি বলে দাবি গ্রাহকদের। বরং ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। ভুক্তভোগীরা অভিযোগ

ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫ দোকানে জরিমানা

ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫ দোকানে জরিমানা

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানার নেতৃত্বে বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যতালিকা, খাদ্যপণ্য ও ওষুধের সংরক্ষণ পদ্ধতি এবং মেয়াদ যাচাই করা