বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬১২ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বিপৎসীমার উপরে ব্রহ্মপুত্রের পানি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২২, ০:৪০

শেয়ার করুনঃ
বিপৎসীমার উপরে ব্রহ্মপুত্রের পানি

চিলমারীতে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও কয়েকদিনের টানা প্রবল বর্ষণে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল সমুহের প্রায় ২ হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে হাজার হাজার একর জমির পাটসহ বিভিন্ন ফসল। পানি বৃদ্ধির ফলে অষ্টমীরচর ইউনিয়নে গত কয়েক দিনের নদী ভাঙ্গনে ১৫-২০টি পরিবার নদী গর্ভে বিলিন হওয়াসহ প্রায় ৩০টি পরিবার হুমকির মুখে রয়েছে।

সূত্র বলছে, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার নিম্নাঞ্চলসমুহ প্লাবিত হয়ে পড়েছে। এছাড়াও অষ্টমীরচর ইউনিয়নের খোর্দ বাশপাতার, খামারবাশপাতার, ছালিপাড়া, চরমুদাফৎ কালিকাপুর ও নটার কান্দি এলাকাসমুহের প্রায় ৮শ পরিবার, নয়ারহাট ইউনিয়নের বজরা দিয়ারখাতা, নাইয়ারচর, উত্তর খাউরিয়া পশ্চিমপাড়া ও খেরুয়া নতুন গ্রাম এলাকা সমুহের প্রায় দুই শতাধিক পরিবার, রমনা ইউনিয়নের ভটপাড়া, সাতঘরিপাড়া, মিস্ত্রিপাড়া এলাকাসমুহে প্রায় ২শ পরিবার, চিলমারী ইউনিয়নের ১শ' পরিবার এবং রাণীগঞ্জ ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাধের পূর্বদিকে নয়াবস, মজারটারী, চড়েয়াপাড়া, বাগানবাড়ী, জকরিটারী, তেতুলকান্দি, দ. মাঝিপাড়া এলাকাসমুহে প্রায় ৭ শতাধিক পরিবার মিলে মোট প্রায় ২ হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। 

আরও

যুবলীগ সদস্যের কামড়ে এসআই আহত, অত:পর ইয়াবাসহ আটক

যুবলীগ সদস্যের কামড়ে এসআই আহত, অত:পর ইয়াবাসহ আটক

এছাড়াও চরাঞ্চলসমুহের হাজার হাজার একর জমির পাটসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। এদিকে অষ্টমীরচর ইউনিয়নের চর মুদাফৎকালিকাপুর এলাকায় ১৫-২০টি বাড়ি নদী গর্ভে বিলিন হয়ে গেছে এবং হুমকির মুখে রয়েছে প্রায় ৩০টি বাড়ি। 

অষ্টমীরচর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, নদী ভাঙ্গন ও বন্যা কবলিত লোকজনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। বন্যার্তদের সাহায্যার্থে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
ব্রহ্মপুত্র
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

সরকারি কর্মকর্তাদের কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না- এমপি মুজিব

সরকারি কর্মকর্তাদের কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না- এমপি মুজিব

পাউবো ব্রহ্মপুত্র চিলমারী পয়েন্টের গেজ রিডার জোবায়ের হোসেন জনি বলেন, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদে চিলমারী পয়েন্টে পানি ৫৬ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি মানুষের মাঝে এখন পর্যন্ত সরকারী কিংবা বেসরকারিভাবে কোন সাহায্য দেয়া হয়নি।

উপজেলা কৃষি অফিসার প্রণয় বিষাণ দাস বলেন, উপজেলায় মোট ৩ হাজার ৭শ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। বর্তমানে পানি বৃদ্ধির ফলে ১শ হেক্টর জমির পাট সম্পূর্ণ নিমজ্জিতসহ কিছু অংশ পানিতে আংশিক নিমজ্জিত হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান বলেন, হঠাৎ পানি বৃদ্ধি পেয়ে কিছু কিছু এলাকা প্লাবিত হয়েছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব সময় খোঁজ খবর রাখা হচ্ছে। পানি বন্দি পরিবারের তালিকা করার জন্য চেয়ারম্যানদের বলা হয়েছে। 

সর্বশেষ সংবাদ

বাংলাদেশসহ চল্লিশ দেশের পোল্ট্রি পণ্যে কঠোর নিষেধাজ্ঞা সৌদি আরবের

বাংলাদেশসহ চল্লিশ দেশের পোল্ট্রি পণ্যে কঠোর নিষেধাজ্ঞা সৌদি আরবের

পিলখানা হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতে সরকারের কঠোর বার্তা

পিলখানা হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতে সরকারের কঠোর বার্তা

বিডিআর পুনর্বহাল পরিকল্পনা, নতুন তদন্তের ঘোষণা

বিডিআর পুনর্বহাল পরিকল্পনা, নতুন তদন্তের ঘোষণা

পিলখানা শহীদদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

পিলখানা শহীদদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

রমজান মাস, এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন

রমজান মাস, এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

 ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

এ সম্পর্কিত আরও পড়ুন

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ১৮

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ১৮

সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় পৃথক দুই অভিযানে মায়ানমারে পাচারের সময় ১ হাজার ৬০০ বস্তা সিমেন্টসহ ১৮ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রথম অভিযানটি পরিচালিত হয় রাত ১টার দিকে। কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ ছেঁড়াদ্বীপ সংলগ্ন সাগর এলাকায় একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে

গোয়ালন্দে গাছে গাছে আমের মুকুল, সৌরভ ছড়াচ্ছে বাতাসে

গোয়ালন্দে গাছে গাছে আমের মুকুল, সৌরভ ছড়াচ্ছে বাতাসে

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে বাসন্তী আগমনে আম গাছে ঝাঁকে ঝাঁকে ফুটেছে আমের মুকুল। গ্রাম বাংলার প্রকৃতি সেজেছে নবরূপে। গ্রামের পর গ্রামে আম বাগানে হলুদ মুকুলে এক মনোরম দৃশ্যের সৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি আমগাছে এসেছে মুকুল। বাতাসে আমের মুকুলের হালকা  ঘ্রাণে ভরে উঠেছে এলাকার চারপাশ।  চারপাশে তাকালেই সকালের রোদ আর সন্ধ্যার পূর্ব মুহূর্তের মৃদু

রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই

রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ছাত্রলীগ নেতা মো. জায়েদ জোহা খানসহ দুইজনকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘরী এলাকায় ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—রাজাপুর উপজেলা আওয়ামী লীগের

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাড়াতে ব্যাবসায়ীদের সঙ্গে মতবিনিময়

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাড়াতে ব্যাবসায়ীদের সঙ্গে মতবিনিময়

দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি আরো গতিশীল করতে কাস্টমস কর্মকর্তা ও বন্দরের ব্যাবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন রংপুর বিভাগীয় কাস্টমস কমিশনার।  আজ মঙ্গলবার দুপুর ১২ টায় হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের কনফারেন্স রুমে ঘন্টা ব্যাপি এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  হিলি কাস্টমস এর সহকারি কমিশনার এস এম সাইফুজ্জামান রাজিব এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর কাস্টমস, এক্সাইজ

যুবলীগ সদস্যের কামড়ে এসআই আহত, অত:পর ইয়াবাসহ আটক

যুবলীগ সদস্যের কামড়ে এসআই আহত, অত:পর ইয়াবাসহ আটক

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় ইয়াবা উদ্ধারের অভিযানে এক মাদক কারবারির কামড়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবাসহ সুজন হাওলাদারকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। পুলিশ সূত্র জানায়, উপজেলার চেঁচরী ইউনিয়নের সোহরাব মাস্টারের বাড়ির সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কাঁঠালিয়া থানার এসআই রতন চন্দ্র হালদার। গ্রেফতারের