
প্রকাশ: ৫ জুন ২০২২, ১:৫৩

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ও পূর্ব এনায়েতনগর ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাচন অধিদপ্তর ও জেলা রিটার্নিং অফিসারের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড.রহিমা খাতুন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন আল মামুন, উপজেলা সহকারি কমিশন ভূমি মোঃ ইমরান খাঁন, উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক বিশ্বাস ও কালকিনি থানা ওসি মোঃ শামীম হোসেন প্রমুখ।