মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬১১ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

প্রচন্ড তাপদাহ: তাল শাঁসের কদর বেড়েছে হিলিতে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২২, ২২:১২

শেয়ার করুনঃ
প্রচন্ড তাপদাহ: তাল শাঁসের কদর বেড়েছে হিলিতে

জৈষ্ঠ্যমাস মধুমাস এমাসে বাজারে সবধরনের ফল দেখা যায়। প্রতিনিয়তই বাড়ছে তাপদাহ। গরমে মানুষ হাঁসফাঁস করছে। গ্রীষ্মের তীব্র গরমে একটু স্বস্তি পেতে নানারকম ফল খাচ্ছে মানুষ। এসব ফলের তালিকায় রয়েছে তালের শাঁসও। সুস্বাদু তালের শাঁস শরীর-মনকে সতেজ রাখে। তাই তো হাকিমপুর উপজেলার হাটবাজারে তালের শাঁসের বেশ কদর বেড়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) সাপ্তাহিক হাটের দিনে হিলি বাজার ঘুরে দেখা যায়, এ সময়ে আম, কলা, লিচুসহ সবরকম ফল বাজারে এসেছে। তেমনি এ গরমে বাজারে এসে গেছে কচি তাল। কচি তালের শাঁস পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। তা ছাড়া পুষ্টিগুণে ভরা মানবদেহের জন্য উপকারী তালের শাঁস গরমে মানুষের কাছে বেশ জনপ্রিয়। পাশাপাশি মৌসুমি ফল হিসেবে তালের শাঁস অবদান রাখছে গ্রামীণ অর্থনীতিতেও। যদিও কালের বিবর্তনে উপজেলার গ্রামাঞ্চলে কমে গেছে তাল গাছের সংখ্যা। পৌর শহরে এবং উপজেলার বিভিন্ন হাটবাজারে খুচরা বিক্রেতাদের কচি তাল বিক্রি করতেও দেখা গেছে। তবে এবারে খুচরা বিক্রেতারা তাল শাঁস চড়া দামে বিক্রি করছে বলে অভিযোগ ক্রেতাদের। তারপরও সুস্বাদু তাল শাঁসের জন্য ক্রেতারা ভিড় জমাচ্ছে বিক্রেতাদের কাছে। 

আরও

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

কথা হয় তাল শাঁসের খুচরা বিক্রেতা আবুল কালাম এর সাথে তিনি বলেন, বছরের অন্যান্য সময় দিনমজুরের কাজ করলেও এ সময়টাতে তিনি তার ছেলেকে সঙ্গে নিয়ে গ্রাম গঞ্জ থেকে তাল গাছ ডেকে নিয়ে বিভিন্ন হাটবাজারে কচি তালের শাঁস বিক্রি করে থাকেন। আগে তাল গাছ ডেকে নিতাম কম দাম পরতো কম দামে বিক্রি করতাম। গ্রাম গঞ্জে তাল গাছ কমে যাওয়ায় আগের মতো কম দামে তাল গাছ পাওয়া যাচ্ছে না। এবার পাইকারি বিক্রেতাদের কাছে থেকে চড়া দামে কিনতে হচ্ছে। ফলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। একটি তাল বিক্রি হচ্ছে ১০-১৫ টাকায়, আকারে বড় তাল ২০-২৫ টাকায়ও বিক্রি হচ্ছে। প্রতিদিন ১-২ হাজার টাকার তালের শাঁস বিক্রি করি। এতে ৫-৬শ টাকা লাভ থাকে, যা দিয়ে আমাদের সংসার মোটামুটি ভালোভাবেই চলে যায়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তাল শাঁস
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

কথা হয় পৌর শহরের গোডাউন মোড়ে তালের শাঁস বিক্রেতা মোখলেস হোসেন এর সাথে তিনি বলেন, মৌসুমের শুরু তাই কম তাল নিয়ে এসেছি। তবে কচি তাল শাঁসের চাহিদা আছে তাই বিক্রি ও মোটামুটি ভালো হচ্ছে। এবার তালের ফলন অনেকটাই কম। গেলো বছর ১৫০ থেকে ৩০০ টাকা দিয়ে তাল গাছ ক্রয় করতেন ব্যবসায়ীরা। তবে বর্তমান গাছের দাম আগের মতোই আছে, কিন্তু ফলন অনেক কম। যার কারণে তালশাঁসের দাম বেশি। গত বছর প্রতিটি তাল শাঁস বিক্রি করেছিলাম ৫ থেকে ৬ টাকা পিচ। এ বছর বিক্রি করছি ৭ থেকে ৮ টাকা পিচ।

আরও

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

তাল ব্যবসায়ী মোখলেছ হোসেন বলেন, তিলকপুর থেকে তাল নিয়ে হিলি বাজারে এসেছি। প্রায় ১০ বছর ধরে এই তালশাঁসের ব্যবসা করছি। গত কয়েক বছর ধরে হিলির বিভিন্ন স্থানে তালশাঁস বিক্রি করি। আজ বেশি আনিনি, অল্প করে এনেছি। সবাই কেনার জন্য আসছে, তবে দাম বেশি হওয়াতে কম করে নিচ্ছে সবাই।

কথা হয় তালশাঁস কিনতে আসা লুৎফর রহমানের সাথে তিনি বলেন, প্রচন্ড গরমে  তালের শাঁস স্বাদে ভরা। আমার পরিবারের সবার পছন্দ, তাই কচি তালশাঁস কিনতে বাজারে এসেছি। দেখছি এবারে দাম অনেক বেশি, পরিবারের জন্য ১০টির অর্ডার দিয়েছি।

সর্বশেষ সংবাদ

জ্বালানি থেকে প্রযুক্তি, বাংলাদেশ-জাপান সহযোগিতায় নতুন দিগন্তের আহ্বান

জ্বালানি থেকে প্রযুক্তি, বাংলাদেশ-জাপান সহযোগিতায় নতুন দিগন্তের আহ্বান

জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৫৬ বছর পর স্কুলের টানে কলকাতা থেকে ঝালকাঠিতে ছুটে এলেন তিন বন্ধু

৫৬ বছর পর স্কুলের টানে কলকাতা থেকে ঝালকাঠিতে ছুটে এলেন তিন বন্ধু

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

পরাজয়ের আশঙ্কায় আরব ভোটারদের ভিডিও করবে নেতানিয়াহুর দল

পরাজয়ের আশঙ্কায় আরব ভোটারদের ভিডিও করবে নেতানিয়াহুর দল

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

আত্মশুদ্ধি, অশুভকে বর্জন এবং সত্য ও সুন্দরের পথে চলার প্রত্যয়ে পটুয়াখালীর কুয়াকাটাসহ কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছেন তাঁদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সোমবার (২৬ অক্টোবর) সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসব উপলক্ষে বিভিন্ন পাড়া থেকে শত শত রাখাইন নারী-পুরুষ কুয়াকাটার কেরানীপাড়ার শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে সমবেত হন। দিনভর তাঁরা প্রদীপপূজা, পবিত্র ত্রিপিটক পাঠ,

কলাপাড়ায় সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

কলাপাড়ায় সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় রাতে সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুর ইসলাম ফকির (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মাছের ঘেরের গভীর তলদেশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। নিহত নুর ইসলাম একই ইউনিয়নের সদরপুর গ্রামের বাসিন্দা হলেও তাঁর জন্মস্থান কলাপাড়া

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার সাত মিনিটের

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের আগেই ২১৫ কেজি ওজনের একটি কালো বেলেপাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও স্থানীয় প্রশাসন। এ ঘটনায় শ্রী কৃষ্ণ (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা পাথর ও অন্যান্য জব্দ সামগ্রীর মোট সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা। সোমবার (২৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জয়পুরহাট

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার অপরাজয়-৭১ এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিজিবির ঠাকুরগাঁও