
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ২:১৩

ভূঞাপুরে একসঙ্গে ২০০ বীর মুক্তিযোদ্ধা ইফতার করেছে। ইফতারের আগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ আব্দুল মজিদ মিঞা তার নিজ বাড়িতে ইফতারের আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা ছাড়াও সামাজিক সেবামূলক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার লোকজন ইফতার মাহফিলে অংশ নেন।