বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬২২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মহিপুরে সরকারী বিদ্যালয়ের ১০ একর জমি বেদখল, নেই উদ্ধার তৎপরতা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ২:৪

শেয়ার করুনঃ
মহিপুরে সরকারী বিদ্যালয়ের ১০ একর জমি বেদখল, নেই উদ্ধার তৎপরতা

পটুয়াখালীর মহিপুরে বছরের পর বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০.৩৮ একর জমি বেদখলে রয়েছে। বেদখল হওয়া এ জমির মুল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। বিদ্যালয়ের ওই জমি দখল করে ২০টি পরিবার এখন বসবাস করছেন।  দীর্ঘ বছর বেদখরে থাকা এসব জমি উদ্ধারে ম্যানেজিং কমিটিসহ স্থানীয়দের কেউ এগিয়ে আসছে না। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সদস্যরা মাঝে মধ্যে সরেজমিন ঘুরে দায়িত্ব শেষ করছেন। বিদ্যালয় পরিচালনা কমিটি পরিবর্তন হলে তারা এসব জমি উদ্ধারে তৎপর হয়েছে। তবে এ উদ্ধার তৎপরতা নিয়েও নানা প্রশ্ন রয়েছে অভিভাবকদের। 

স্কুলের জমি দখল করে বসবাসকারী দখলদার পনু, বেলায়েত, জাফর, জমিরুল, শহিদুল ইসলাম, মহসীন, হুমায়ুন, হাবিব, জামাল, সোহাগ, মানিক, নাসির, ইউনুচ, মহিমা, খাদিজা, আঃ আজিজ, নুরু আকন, বেল্লাল হোসেন, আবুল কালাম, আঃ জলিল হাওলাদার। দীর্ঘ বছরে তাদের দখলে থাকা এসব জমি এখন ছাড়তে নারাজ দখলদাররা। এনিয়ে চলছে নানা দেন দরবার। 

আরও

টেকনাফে পৃথক অভিযানে ৪৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১, সিএনজি জব্দ

টেকনাফে পৃথক অভিযানে ৪৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১, সিএনজি জব্দ

সরেজমিনে দেখা গেছে, স্কুলের জমিতে স্কুভিটর (ভেকু মেশিন) দ্বারা পুকুর খনন করছেন স্থানীয় বেলায়েতের ছেলে জহিরুল ইসলাম ও মা মাজেদা বেগম। বিশ্ব ব্যাংকের অর্থায়নে পাউবো বেড়িবাঁধের উন্নয়ন কাজ চলছে। কিন্তু পাউবো’র নতুন বেড়িবাঁধটি সম্পূর্ণ স্কুলের জমির উপর দিয়ে গেছে। ৪৮নং পোল্ডারের আওতাভুক্ত পাউবো বেড়িবাঁধের দু’পাশের জমি স্কুলের । এসএ ও বিএস নকশানুযায়ী বেড়িবাঁধের ঢাল বাদে স্কুলের জমির সীমানা। কিন্তু দু’পাশে অত্যন্ত ২০টি পরিবার বসবাস করছেন। এমনকি স্কুলের জমিতে কেউ কেউ পুকুর খনন করেছেন, কেউ আবার গভীর নলকূপ স্থাপন করেছেন। 

আরও

জমি বেদখল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জুলাই গণঅভ্যুত্থান দিবসে হিলি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে হিলি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

জেএল ৩৪ নম্বর লতাচাপলী মৌজার এসএ ৬২৯ নম্বর খতিয়ানে ৪৮নং  মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে ১৪.৩৮ একর জমি রেকর্ডভুক্ত আছে। বেদখল হওয়ার কারণে বর্তমান বিএস জরিপে জেএল ৬০ নম্বর লতাচাপলী মৌজার বিএস ০২ নম্বর খতিয়ানে ১২৫৮, ১২৫৯, ১২৬০, ১২৬১, ১৩৪৭, ২০১৯, ২০২০, ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫, ২০৭৬, ২০৭৮ নং দাগসমূহে ৯.৮৯ একর জমি রেকর্ডভুক্ত হয়। বাকী ৪.৪৯ একর জমি ০১নং খাস খতিয়ানে রেকর্ড হয়েছে। এদিকে বিদ্যালয়ের নামে বিএস জরিপে ৯.৮৯ একর জমির রেকর্ড বিদ্যমান থাকলেও স্কুলের দখলে আছে মাত্র ৪.০০ একর। বাকী ৫.৮৯ একর জমি স্থানীয় বাসিন্দারা দখল করে বাড়ি-ঘর নির্মাণ করে, পুকুর খনন করে ভোগদখল করছেন। 

জানা গেছে, ২০০৭ সালের সিডর পরবর্তীতে লতাচাপলী ইউনিয়নের লক্ষ্মীরহাটের পশ্চিম পাশের পুরানো বেড়িবাঁধ সম্মুখে একটি জলকপাট ও রাস্তা নির্মাণ করা হয়েছে। নতুন বেড়িঁবাধটি নির্মিত হয়েছে স্কুল এবং মোকলেচ মোল্লা ও মনির হোসেনের জমিতে। কিন্তু স্কুল ও জমির মালিকরা অধিগ্রহণের ক্ষতিপূরণের কোন টাকা পায় নি। আর জলকপাট ও দু’পাশের খাল কাটা হয়েছে মনির হোসেন’র পিতার বন্দোবস্ত প্রাপ্ত জমি থেকে। সেও অদ্য পর্যন্ত কোন ক্ষতিপূরণের টাকা পায়নি। স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন খোঁজ খবর না রাখলেও মনির হোসেন ও মোকলেচ মোল্লা গংরা বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েও কোন সুফল পায়নি। তারা আজও জানে না তাদের জমি অধিগ্রহণ করা হয়েছে কিনা? যদি অধিগ্রহণ হয় তাহলে তাদের টাকা পাবে কিনা? কারণ তারা এখনও পর্যন্ত কোন নোটিশ পায়নি। তারা এও সন্দেহ করছেন তাদের জমির অধিগ্রহণের টাকা হয়তো কেউ উত্তোলন করে নিয়েছেন। পুরো বিষয়টি ধুয়াশার মধ্যে রয়েছে।

স্কুলের জমিতে বসবাসকারী আঃ জলিল বলেন, আমরা প্রথমে খাস জমি ভেবে বসবাস শুরু করেছি। পরবর্তীতে শুনেছি স্কুলের জমি। এখন স্কুল কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবেন তা আমরা মেনে নিবো। আরেক দখলদার মহসীন বলেন, আমি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বেড়িবাঁধের খাস জমিতে বসবাস করছি। স্কুলের জমি তা আমার জানা নেই।

 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

৪৮নং মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নাসির উদ্দিন বলেন, দীর্ঘ বছর যাবৎ স্কুলের জমি স্থানীয় বাসিন্দারা অবৈধভাবে দখল করে বসবাস করছেন। তাদের কাছে কোন কাগজপত্র না থাকলেও তারা স্বেচ্ছায় জমি ছেড়ে যাচ্ছেন না। অবৈধ দখলদারদের আইন অনুযায়ী উচ্ছ্বেদ করা হবে। 

এ বিষয়ে কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাসার বলেন, স্কুলটির নামে এত জমি আছে তা আমার জানা ছিলো না। আমি সম্প্রতি বিষয়টি অবগত হয়েছি। আমি স্কুলের ম্যানেজিং কমিটিকে জমি দখলমুক্ত করার জন্য উদ্যোগ নিতে বলছি। আমি ম্যানেজিং কমিটিকে জমি উদ্ধারের জন্য সর্বাত্মক সহযোগিতা করবো।    

এ প্রসঙ্গে বিশ্ব ব্যাংকের ফিল্ড ইঞ্জিনিয়ার মো: মনিরুল ইসলাম বলেন, স্কুল কমিটি তাদের জমিতে বেড়িবাঁধ নির্মাণে বাঁধা প্রদান করেছেন। আমি কাজ আপাতত বন্ধ রেখেছি। স্কুল কমিটির অভিযোগের সত্যতা রয়েছে। 

এ বিষয়ে কলাপাড়া উপজেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন বলেন, এ বিষয়ে আমার নিকট এখনও কোন অভিযোগ আসে নি। তারপরও আমি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক বলেন, স্কুল কর্তৃপক্ষ আমার নিকট আবেদন করলে সরেজমিনে পরিমাপপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

সর্বশেষ সংবাদ

জুলাই কারও একার নয়, বিভাজন নয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই কারও একার নয়, বিভাজন নয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দলীয় ন্যারেটিভ নয়, সার্বজনীন ইতিহাস চাইলেন নাহিদ ইসলাম

দলীয় ন্যারেটিভ নয়, সার্বজনীন ইতিহাস চাইলেন নাহিদ ইসলাম

হুমকির অভিযোগে মানবেতর জীবন কাটাচ্ছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা

হুমকির অভিযোগে মানবেতর জীবন কাটাচ্ছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান দ্বিমুখী বললেন রিজভী

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান দ্বিমুখী বললেন রিজভী

আবু সাঈদ ছাড়া গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি অসম্পূর্ণ: রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত

আবু সাঈদ ছাড়া গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি অসম্পূর্ণ: রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

হুমকির অভিযোগে মানবেতর জীবন কাটাচ্ছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা

হুমকির অভিযোগে মানবেতর জীবন কাটাচ্ছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা

কুমিল্লার দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতা, বিচারহীনতা এবং হুমকির অভিযোগ তুলে সরকারের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তারা এসব অভিযোগ তুলে ধরেন। সভায় শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের স্ত্রী হ্যাপি আক্তার বলেন, যারা

কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে 'হলুদ সোনালি বাটা'

কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে 'হলুদ সোনালি বাটা'

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি সামুদ্রিক মাছ ‘হলুদ সোনালি বাটা’ (ইয়েলো গোটফিশ)। উজ্জ্বল হলুদ-সোনালি রঙ ও আকর্ষণীয় গঠনের কারণে মাছটি দেখতে বুধবার সকালে আলিপুর মৎস্য বন্দরে উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয়ভাবে মাছটি সোনালি বাটা বা তোতা বাটা নামেও পরিচিত। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে এফবি জারিফ-৪ নামের একটি মাছ ধরার ট্রলারের জেলেরা গভীর সমুদ্রে

টেকনাফে পৃথক অভিযানে ৪৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১, সিএনজি জব্দ

টেকনাফে পৃথক অভিযানে ৪৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১, সিএনজি জব্দ

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৮ হাজার পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সিএনজি চালক আইয়াস উদ্দিন (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি সূত্র জানায়, বুধবার সকাল ১১টা ২৫ মিনিটে মৌলভীবাজার ও হ্নীলা থেকে কক্সবাজারগামী

নানা আয়োজনে সারাদেশে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

নানা আয়োজনে সারাদেশে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণে আলোচনা সভা, স্মরণসভা, দোয়া মাহফিল, শোভাযাত্রা, মানববন্ধন, আলোকচিত্র প্রদর্শনী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ,

র‍্যাবের অভিযানে মৃত্যুমুখ থেকে ফিরলেন তিন অপহৃত রোহিঙ্গা যুবক

র‍্যাবের অভিযানে মৃত্যুমুখ থেকে ফিরলেন তিন অপহৃত রোহিঙ্গা যুবক

কক্সবাজারের উখিয়া থেকে স্বজনদের বাড়িতে বেড়াতে গিয়ে টেকনাফের গহীন পাহাড়ে অপহরণকারীদের হাতে বন্দি হওয়া তিন রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। টানা চার দিন শালবাগান পাহাড়ের দুর্গম এলাকায় হাত-পা বেঁধে অমানবিক নির্যাতনের পর র‍্যাবের দুঃসাহসিক অভিযানে তারা মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। এ ঘটনায় অপহরণ চক্রের অন্যতম মূলহোতা হাফেজ আহম্মেদকে (৫৩) গ্রেপ্তার করা হয়েছে। অভিযান ও মামলার বিবরণ অনুযায়ী,