
যমুনার পানি দিনদিন বেড়েই চলেছে।সেই সাথে কৃষকদের ফসল ঘরে তোলার কর্মব্যস্ততা বেড়েছে।যমুনা নদীতে অনেক দিন যাবত পালতোলা নৌকার দেখা নেই।
ইঞ্জিনচালিত নতুন নতুন নৌকার ভীড়ে এখন পালতোলা নৌকার দেখা মেলা যেন সমুদ্রে সুঁচ খোঁজার মতো। হঠাৎ করে এক কৃষককে নৌকায় করে সোনার ফসল ঘরে তুলতে নৌকায় পালতুলে রওনা দিয়েছেন গন্তব্যে।

তার এ রকম নৌকায় পালতোলার দৃশ্য আমাদের অতীতকে স্মরণ করিয়ে দেয়, মনে করিয়ে দেয় আগের দিনের পালতোলা নৌকার সমারোহের কথা।এখন তো যমুনা নদীতে পালতোলা নৌকার দেখা নেই বললেই চলে।