
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ২১:৪৫

জয়পুরহাটের পাঁচবিবির চক-সমশের কালী মন্দির প্রাঙ্গনে চৈত্রসংক্রান্তে চামুন্ডা পুজা ও মেলা শুক্রবারে সম্পন্ন হয়েছে। প্রতিবছরের ন্যায় এবছরও বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ভক্তরা মেলায় দলবেঁেধ এসে মেলার ঢাক-ঢোল,কাঁশিবাশী সানায়ের শব্দে আনন্দে মুখরিত হয়ে উঠে চক-সমশের কালী মন্দির প্রাঙ্গন।আয়োজক কমিটির সদস্যরা বলছেন,করোনায় গত ২’বছর মেলা হয়নি এজন্য এবছর ভক্তদের আগমন আগের তুলনায় বেশী।
বৃহস্পতিবার অনুষ্ঠিত চামুন্ডার মেলা প্রাঙ্গনে গৃহস্থালী কাজে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় বাঁশ, কাঠ ও মাটির তৈরি বিভিন্ন সামগ্রীর দোকান বসানো হয়।এছাড়া মেলায় শিশু-কিশোরদের জন্য হাতি,ঘোড়া, নাগরদোলা ও খেলনার প্রসার বসায় দোকানীরা।
মেলা কমিটির সভাপতি নির্মল বর্মণ বলেন,এ মেলা কতদিন থেকে চলে আসছে বলতে পারব না, তবে পূর্ব পুরুষরা দ্বায়িত্ব নিয়ে চৈত্রসংক্রান্তিতে চামুন্ডা পুজার মেলার আয়োজন করেছেন এরই ধারাবাহিকতা বজায় রাখতে আমরাও মেলা করে আসছি। মেলায় দেখা যায়, অনেক বড় তরোবারি হাতে চামুন্ডাকে ঘিড়ে শত শত ভক্তরা নাচ গান ও ছুটাছুটি করছেন। আর প্রাণভরে মেলায় আসা ভক্তরা এদৃশ্য উপভোগ করছেন।
স্থানীয় বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন,সুষ্ঠ সুন্দর ভাবে পূজা ও মেলা সম্পন্ন হয়েছে।পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন,মেলায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মেলায় পুলিশ ও গ্রাম্য পুলিশের টহলের ব্যবস্থা করা হয়ে ছিলো।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

