
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ১৭:২২

হবিগঞ্জ আজমিরীগঞ্জের জলসুখায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে মহিলা সহ উভয়পক্ষের অর্ধ-শতাধিক লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের আশংখাজনক অবস্হায় আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে এ ছাড়া গুরুতর আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,
আজমিরীগঞ্জের জলসুখায় গতকাল শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬ টায় জলসুখা গ্রামের একটি পুকুরে যাওয়ার রাস্তাকে কেন্দ্র করে মৃত-আলী রহমান মিয়ার পুত্র আলামিন মিয়া ও একই এলাকার আতিকুর মিয়া'র সহিত প্রথমে বাক-বিতন্ডা ও সংঘর্ষ বাঁধে। এ পর্যায়ে খবর পেয়ে, উভয়পক্ষের স্বজনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রায় ১ ঘন্টব্যাপি সংঘর্ষে মহিলা সহ উভয়পক্ষের অর্ধ-শতাধিক লোক আহত হয়। আহতদের আশংখাজনক অবস্হায় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ও গুরুতর আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।আহতরা হল, কামরুল ইসলাম,মহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, সালেহ রহমান, শাকিরুন আক্তার, মতি মিয়া,, মজু মিয়া, কায়েস মিয়া,, রামিম মিয়া,, তরুল মিয়া।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
