
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ২:৫১

বাংলাদেশ আওয়ামীলীগ নেত্রকোনা পৌর শাখার উদ্যোগে শুক্রবার ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মতিয়র রহমান খান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইফতেখার উদ্দিন মাসুদ, অধ্যাপক ভজন সরকার, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক ও রেড ক্রিসেন্টের সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আতাউর রহমান মানিক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, পৌর আওয়ামীলীগের সভাপতি অর্পিতা খানম সুমী, সাধারন সম্পাদক টিটু দত্ত রায়সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।