
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ২১:৪৭

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীর অদূরে ব্যাড় জালে ১২ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ৮ টার দিকে পদ্মা নদীতে কামারডাঙ্গী এলাকার জেলে সাইদুল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, মাছটি বিক্রির জন্য জেলে সাইদুল হালদার দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান এর নিকট বিক্রয়ের জন্য আনলে তিনি ১৪০০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার ৮শ টাকা দিয়ে মাছটি কিনে নেন। পরে তিনি বড় বড় ব্যবসায়ীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে ঢাকার এক ব্যাবসায়ীর কাছে ১৫শ টাকা কেজি দরে মোট ১৮ হাজার টাকায় চিতল মাছটি বিক্রি করেন।

জেলে সাইদুল হালদার জানান , প্রতিদিনের মতো তারা পদ্মা নদীতে বৃহস্পতিবার সারারাত জাল ফেলে মাছ ধরার চেষ্টা করেন। কিন্তু সারারাত কোন মাছের দেখা মেলেনি। শেষে শুক্রবার সকাল ৮টার দিকে জাল টানতেই দেখে একটি বড় সাইজের চিতল মাছ ধরা পড়েছে।
মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, পদ্মার বড় মাছের চাহিদা অনেক রয়েছে। এ চিতল মাছটি প্রতি কেজিতে ১০০ টাকা লাভে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।