
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ২২:৫

ভোলার মনপুরা উপজেলার হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে পুকুরে সাঁতার শিখতে গিয়ে আদর (৬) ও লিয়া (১০) নামে দুই চাচাত ভাইবোনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, লিয়া ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রফিজল হোসেনের মেয়ে এবং আদর একই গ্রামের মো. মন্তাজের ছেলে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সকালের খাবার শেষে সাঁতার শিখতে ঘরের পাশের পুকুরে যায় লিয়া ও আদর। এ সময় তাদের মা ঘরের কাজ শেষ করে তাদের খোঁজ নেন। তবে শিশুদের পুকুরে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করে। পরে শিশুদের কোথাও দেখতে না পেয়ে পুনরায় পুকুরের পানিতে খুঁজতে শুরু করেন।
এদিকে এক পর্যায়ে পানির নিচ থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডা. নাইম হাসনাত মৃত ঘোষণা করেন।মনপুরা উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. নাইম হাসনাত এ তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
