
প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ২২:৩

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধ চায়না জাল দিয়ে জাটকা মাছ ধরার অপরাধে ১০ জন জেলেকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৬ টি অবৈধ জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার ( ১১ এপ্রিল) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম শামসুজ্জামান এর নেতৃত্বে এবং ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সহযোগিতায় ১০ জন জেলেকে এবং ৬ টি চায়না জাল ধরে আনা হয়। পরে ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, অবৈধ চায়না জাল কোনভাবেই ব্যবহার ও বিপনন করতে দেওয়া হবে না। উপজেলা প্রশাসন এই বিষয়ে তৎপর রয়েছে। আজকের অভিযানে ১০ জন জেলেকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৬টি জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম শামসুজ্জামান, ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির আইসি মোঃ হাফিজুর রহমান, উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী মোঃ শাহজাহান মিয়া, নৌ পুলিশ ফাঁড়ির সদস্যগণ উপস্থিত ছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি