সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬১০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সরকারের দুর্নীতি তদন্তে দুদকে চিঠি দেব: ফখরুল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ১৯:৩০

শেয়ার করুনঃ
সরকারের দুর্নীতি তদন্তে দুদকে চিঠি দেব: ফখরুল

দেশে সরকারের মদদে ভয়াবহ দুর্নীতি চলছে বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভয়াবহ এই দুর্নীতির তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেবে বিএনপি। তিনি বলেন, দলের সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত মতে, আপাতত দুটি বিষয়ে তদন্ত করার জন্য আজই(সোমবার) দুদকে চিঠি দেওয়া  হবে।সোমবার (১১এপ্রিল) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।  মির্জা ফখরুল বলেন, দুর্নীতি এখন সবচেয়ে বড় ব্যাধি। এটা এখন ক্যান্সার মতো সারাদেশে ছড়িয়ে পড়েছে। ঘুষ দেওয়া ছাড়া কারো কোনো কাজ হবে না।

কথা শুনবে না, আইন আদালতে বিচার পাবে না। সবচেয়ে খারাপ অবস্থা আদালতে সেখানেও দুর্নীতি ছাড়া কোনো কাজ হয় না। এর কারণ হলো সরকারের সর্বোচ্চ মহল থেকে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। কয়েকটি বিষয় আমরা তুলে ধরেছিলাম, এর মধ্যে একটা ছিল টেলিফোনে কথোপথন। যেটা আইনমন্ত্রীর শিকারোক্তি ছিল যে‘ইনোসেন্ট করভার্সেশন’। ওই ইনোসেন্ট করভার্সেশনের মধ্যে যে বিষয়গুলো ছিল সেটা আমরা জানতে চেয়েছিলাম।

আরও

রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির বাদানুবাদ, পুলিশের জিডি

রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির বাদানুবাদ, পুলিশের জিডি

সেই বিষয়গুলোর ওপরে কোনো তদন্ত হলো কিনা সেটা আমরা জানতে চেয়েছিলাম। এছাড়া ফরিদপুরে একটি পরিবারের দুই হাজার কোটি টাকা পাচারের একটা ঘটনা ছিল। পরে দেখা যায় এগুলো আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাচ্ছে। এ বিষয়গুলো আমরা আমাদের দলের সর্বোচ্চ ফোরামে সিদ্ধান্ত নিয়েছি। দুটো বিষয় নিয়ে দুদকে চিঠি দেব। চিঠিতে তদন্ত করার জন্য অনুরোধ করা হবে। ধারাবাহিকভাবে যেসব ইস্যু আসছে সেগুলো সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে তুলে ধরবো। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনে পাঠাবো।

তিনি বলেন, আজকে (সোমবার) কিছুক্ষণ পরেই সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও তাইফুল ইসলাম টিপু চিঠিগুলো নিয়ে যাবেন। আমরা আশা করবো দুর্নীতি দমন কমিশন এই বিষয়গুলো সুষ্ঠু তদন্ত করে জাতির সামনে তুলে ধরবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

তিনি বলেন, ১৪মার্চ ২০২২ দৈনিক আমাদের সময় পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত‘লোভী মানুষের সীমাহীন দুর্নীতি’ শিরোনামে প্রকাশিত সংবাদটি চিঠির সঙ্গে দেওয়া হয়েছে। এই বিষয়টির ওপরে আমরা তদন্ত করতে বলেছি। এছাড়া ইউটিউবে প্রচারিত আইনমন্ত্রীর কথোপথনের বিষয়টিও এখানে সংযুক্ত করা হয়েছে।  

মির্জা ফখরুল বলেন, আজকাল পত্র-পত্রিকাগুলোতে সাহস করে সরকারের দুর্নীতি তুলে ধরা হচ্ছে। আজকাল যত দুর্নীতির বিষয়গুলো উঠে আসছে পত্র-পত্রিকাতেই আসছে। দুর্নীতি দমন কমিশন সে বিষয়গুলোর কোনো ব্যবস্থাগ্রহণ করে না। আপনারা লক্ষ্য করেছেন দুর্নীতি দমন কমিশনে যারা একটু কাজ করতে চান, তাদের বিরুদ্ধে দুদকই ব্যবস্থা নেয়। এর প্রধান কারণ দুদকে বেশিরভাগই আমলা অথবা সাবেক আমলাদের নিয়োগ দেওয়া হয়। তারা সচেতনভাবে চেষ্টা করেন সরকারের উচ্চ-পদস্থ কর্মকর্তাদের ও আইনশৃঙ্খলা বাহিনীর কারো বিরুদ্ধে যেন তদন্ত না হয়।

 

                       

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার সাত মিনিটের

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের আগেই ২১৫ কেজি ওজনের একটি কালো বেলেপাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও স্থানীয় প্রশাসন। এ ঘটনায় শ্রী কৃষ্ণ (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা পাথর ও অন্যান্য জব্দ সামগ্রীর মোট সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা। সোমবার (২৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জয়পুরহাট

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার অপরাজয়-৭১ এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিজিবির ঠাকুরগাঁও

সরাইল থানার ১০ মাসের অভিযানে গ্রেপ্তার ১,১১০

সরাইল থানার ১০ মাসের অভিযানে গ্রেপ্তার ১,১১০

সরাইল থানার অফিসার ইনচার্জ মঞ্জুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে ২০২৫ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৩ অক্টোবর পর্যন্ত ১০ মাস ১৩ দিনে বিভিন্ন অভিযানে ১ হাজার ১১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে পেশাদার ডাকাত ৪৩, মাদক ব্যবসায়ী ১৪৫, নিয়মিত মামলার আসামি ৩৫৮, সাজাপ্রাপ্ত ৫৫, পরোয়ানাভুক্ত ৪৫৪ এবং অন্যান্য ১০৩ জন। নিয়মিত মামলায় গ্রেপ্তারদের মধ্যে ৫৪ জন ‘ডেভিল’ অভিযানের

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফন করতে গিয়ে বাধার মুখে পড়েছে তাঁর পরিবার। স্থানীয় জামায়াত নেতাকর্মী ও লোকজনের বিরোধিতার মুখে শনিবার (২৪ অক্টোবর) গভীর রাতে পুলিশের কঠোর নিরাপত্তায় তাঁর দাফন সম্পন্ন হয়। পরিবারের দাবি অনুযায়ী, কবর খুঁড়তে এগিয়ে আসেননি এলাকার কোনো পুরুষ; তাঁর মেয়ে ও বোন কবর খনন করেন। রাত ২টার দিকে

সর্বশেষ সংবাদ

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

জন্মদিনেও অবহেলায় শেরে বাংলার জন্মভিটা, জাদুঘরের দাবি

জন্মদিনেও অবহেলায় শেরে বাংলার জন্মভিটা, জাদুঘরের দাবি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

‘ক্যাঙারু কোর্ট’ মন্তব্যে ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন দুই আইনজীবী

‘ক্যাঙারু কোর্ট’ মন্তব্যে ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন দুই আইনজীবী