
প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ১৭:৩৫

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভূরুঙ্গামারী শাখার আয়োজনে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫ টায় ভূরুঙ্গামারী শাখা কার্যালয়ে এই আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রংপুর জোনের ভাইস প্রেসিডেন্ট শাহজাহান আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন ও ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন।
প্রধান আলোচক হিসেবে কুরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদরাসার আরবি প্রভাষক ও ভূরুঙ্গামারী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মাহবুবুল আলম।

ভূরুঙ্গামারী শাখার ব্যবস্থাপক (অপারেশন) মোঃ নূরুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী শাখা প্রধান একেএম মোজাহারুল ইসলাম। এসময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিরা ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
