
প্রকাশ: ৮ এপ্রিল ২০২২, ২৩:২১

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ২০২০-২১ অর্থ বছরের নদী ভাঙন কবলিত এলাকায় সাধারণ মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার হল রুমে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি ছিলেন,গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. বজলুর রহমান খান, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানসহ প্রমুখ।
এসময় প্রধান অতিথি ২০২০-২১ অর্থ বছরের নদী ভাঙন কবলিতদের মাঝে প্রথম পর্যয়ে ১৯২জন ব্যক্তিকে ৫০হাজার টাকা করে দেওয়া হয়। পর্যায়ক্রমে সকল নদী ভাঙন কবলিতদের মাঝে ৫০ হাজার টাকার চেক দেওয়া হবে।