
প্রকাশ: ৫ এপ্রিল ২০২২, ২০:১৫

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিত এ ফলাফল প্রকাশ করা হয়।
এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭৯ হাজার ৩৩৯ জন। পাসের হার শতকরা ৫৫ দশমিক ১৩ ভাগ।এ বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে রেকর্ডসংখ্যক ভর্তিইচ্ছুক আবেদন করেছেন। মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জনেরও বেশি পরীক্ষার্থী।

কোনো ট্যাগ পাওয়া যায়নি