
প্রকাশ: ৩ মার্চ ২০২২, ২৩:৫৯

গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ৪টায় উজানচর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে দেশাত্মবোধক গান ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। বিশেষ অতিথি ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, পৌরসভার কাউন্সিলর মো. নাসির উদ্দিন রনি, পৌর আ'লীগের সভাপতি শেখ সোহেল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. হিরু মৃধাসহ ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা বলেন, “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বহুদূর এগিয়ে গেছে। বিশ্বের দরবারে বাংলাদেশ উন্নতির এক রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেশের এ অগ্রযাত্রায় জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের অবদান অনস্বীকার্য। যে কোন দুর্যোগে জনপ্রতিনিধিরা মানব সেবায় সামনে থেকে কাজ করছে। করোনা পরিস্থিতিতে জনপ্রতিনিধিরা সম্মুখযোদ্ধা হিসেবে সেবা দিয়েছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।”
তিনি আরো বলেন, “বহু ত্যাগ, তিতিক্ষা ও আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই স্বাধীনতার ধারক নতুন প্রজন্মের হাতে। তিনি নতুন প্রজন্মদের সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হয়ে দেশকে ভালবেসে নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করার আহবান জানান।