
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০:১২

টাঙ্গাইলের ভূঞাপুরে“ যমুনা পাড়ের জনগণ গ্রুপের"এর উদ্যোগে কবরস্থান ও রাস্তার আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে।
শুক্রবার(২৫ ফেব্রুয়ারি)সকালে গাবসারা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে জনকল্যাণমুখী, অরাজনৈতিক ও অমুনাফাভোগী সংগঠন যমুনা পাড়ের জনগণ গ্রুপের উদ্যোগে গোপিনাথপুর এলাকায় একটি কবরস্থানের চারপাশে ও একটি রাস্তার দু’পাশে থাকা আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করে।
সংগঠনটি ইতোমধ্যে সাঁকো নির্মান, গরীব ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান, ভ্যানগাড়ি ক্রয় করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়াসহ বিভিন্ন ধরনের সামাজিক জনসেবামূলক কাজ করেছে।

এ সম্পর্কে সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন সানি,সদস্য সিয়াম,নজরুল, তাওহীদ, লিমন, নাহিদ, মনি, স্বাধীন, নাজমুল প্রত্যেকের সাথে কথা বলে জানা যায়, আমরা শুক্রবার সকালে যমুনা পাড়ের জনগণের উদ্যোগে গোপীনাথপুর এলাকায় একটি কবরস্থানের চারপাশে ও একটি রাস্তার দু’পাশে থাকা আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেছি। আমরা জনকল্যাণমূলক কাজে আজীবন নিজেদেরকে বিলিয়ে দেবো। ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করবো।
যমুনা পাড়ের জনগণ গ্রুপের সভাপতি এডভোকেট মাহমুদুল হাসান দিলশাদ বলেন, এ গ্রুপটি সবসময়ই আর্ত মানবতার সেবায় নিয়োজিত। এ গ্রুপ অতীতেও মানুষের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও জনসেবামূলক কাজ করবে বলেও জানান তিনি।