
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী'র(৬৩) শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। তিনি মুখে খেতে পারছেন, কথা বলতে পারছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য জানিয়েছেন, কাজী ইরাদত আলীর ছোট ভাই কাজী টিটো।
কাজী ইরাদত আলীর সাথে থাকা ভাগিনা ডাঃ আশিকের সাথে কথা বলে কাজী টিটো আরো জানিয়েছেন, দিল্লির ম্যাক্স নিউরোলজি হাসপাতালের সু-চিকিৎসায় কাজী ইরাদত আলীর শারীরিক উন্নতি ঘটতে শুরু করেছে।এদিকে, কাজী ইরাদত আলীর বড় ভাই সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী তার ভাইয়ের সুস্থতা কামনায় দলমত নির্বিশেষ সকলের দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, কাজী ইরাদত আলী গত ১৮ই ফেব্রুয়ারী সকাল ৯টার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দার নিজ বাড়ীতে ব্রেইন স্ট্রোক করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।সেখানে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গত ২১শে ফেব্রুয়ারী রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের দিল্লীর ম্যাক্স নিউরোলজি হাসপাতালে নেয়া হয়। তার সুস্থ্যতা কামনায় পরিবার ও দলের পক্ষ হতে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
