
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ৫:৩৩

সাভারের আশুলিয়ায় একটি জুতা প্রস্তুতকারক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা এখন পর্যন্ত দুই নারী ও এক পুরষসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানার ভেতরে আরও মরদেহ আছে কিনা তা ক্ষতিয়ে দেখছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোড এলাকার ইউনি ওয়ার্ল্ড-২ জুতার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ায় সার্ভিসের ৭টি ইউনিট রাত ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক আব্দুল আলিম তিন মরদেহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি, সাভার ফায়ার সার্ভিসের তিনটি ও টঙ্গী থেকে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। এখন পর্যন্ত দুইজন নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা সম্ভব হয়নি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি