
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩

পটুয়াখালী বাউফলে শপথ নেওয়ার আগেই ৯নং নাজিরপুর ইউনিয়ন পরিষদ সদ্য নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমির হোসেন ব্যাপারী (৬৫) মারা গেছেন।গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটায় ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় তাকে ঢাকার নবাবপুর রোডে নাজিরপুরস্থ সমিতির সামনে নামাজে জানাজা শেষে লঞ্চযোগে বাউফলের নাজির পুরের নাজিরপুর তাঁতের কাঠি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।
উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমির হোসেন ব্যাপারী দীর্ঘ লড়াইয়ের পর গত ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপে ৯নং নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। তার এখনও শপথ নেওয়া হয়নি।আমির হোসেন ব্যাপারীর স্বজনরা জানান, তার হার্টব্লক হলে তাতে দুটি রিং বসানো হয়েছিল। কিন্তু গত কয়েকদিন ধরে তিনি অসুস্থবোধ করছিলেন। অবশেষে তিনি শনিবার সন্ধ্যায় মৃত্যুর কাছে হেরে যান।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
