বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন গোয়ালন্দ উপলেলা শিল্পকলা একাডেমি।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে গোয়ালন্দ উপজেলা হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান, গোয়ালন্দ উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, যুগ্মসাধারণ সম্পাদক ফরিদা আক্তার, সাবেক সাধারন সম্পাদক নির্মল কুমার চক্রবর্তীসহ উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের অনন্যা নেতৃবৃন্দ।