
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১:৫১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বৃহত্তম দৌলতদিয়া পতিতাল্লী ও কেকেএস সেফহোম পরির্দশন করেছছেন সমাজসেবা অধিদপ্তরের ডিজি শেখ রফিকুল ইসলাম।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা দিকে পতিতাপল্লী ও কেকেএস সেফহোম পরির্দশন শেষে পতিতাপল্লীর যৌনকর্মী ও তাদের শিশুদের খোঁজ খবর নেয়।
সে সময় পতিতাল্লীর যৌনকর্মীরা বলেন, তাদের ছেলে সন্তাদের জন্য একটি সেফহোম, তাদের জন্মসনদ, ভোটার আইডিকার্ড তৈরি, পতিতাপল্লীর ভেতরে ড্রেনেজব্যবস্থাসহ সীমানাপ্রাচীর প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো.আজিজুল হক খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার, সেফহোম প্রজেক্ট কো অডিনেটর মো. আমজাদ হোসেন ফকির,
মুক্তিমহিলা সমিতির নিবার্হী পরিচালক মর্জিনা বেগম, প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, বেসরকারী এনজিও পায়াক্ট বাংলাদেশ ম্যানেজার মো. মজিবুর রহমান, সেভ দ্যা চিলড্রেন প্রজেক্ট ম্যানেজার মো. রেজাউল করিম, অসহায় নারী ঐক্য সমিতির সভানেন্ত্রী ঝুমুর বেগম প্রমুখ।