
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার আগতেরিল্যা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আগতেরিল্যা এলাকায় রেল লাইন দিয়ে হাটাহাটির সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশনগামী একটি যাত্রীবাহি ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩২) এক ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একজন এসআইকে পাঠিয়েছিলাম। তবে বিষয়টি জিআরপির এখতিয়ারভূক্ত হওয়ায় তারা লাশটি উদ্ধার করে নিয়ে গেছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি