
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৫

সাতক্ষীরার শ্যামনগরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আধুনিক মানের প্রাণিসম্পদের বিভিন্ন কর্মকান্ড সাধারণ মানুষদের মাঝে ছড়িয়ে দিতে ও প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এই প্রদর্শনীর আয়োজন করে।
১৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা -৪ আসনের সাংসদ এস এম জগলুল হায়দার ।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শহিদুল্লাহ এর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার আজিজুল হক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ বি এম আব্দুর রউফ, ভাইস চেয়ারম্যান সাঈদ -উদ- জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান প্রমুখ ।

দিনব্যাপী প্রদর্শনীতে উপজেলার ব্যক্তি পর্যায়ে গড়ে তোলা গবাদি পশুর খামারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৩২টি স্টল স্থাপন করা হয়। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের গবাদি পশু পালনে উদ্বুদ্ধ করেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি