
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১:৯

দিনাজপুরের হাকিমপুর(হিলি) উপজেলার ৩নং আলিহাট ইউনিয়নের দুস্ত আসহায় ৬৯৮ জন ভিজিডি কার্ড ধারীদের মাঝে চাল বিতরণ করা হয়।
মঙ্গলবার( ১৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে ৩টা পর্যন্ত ৯ টি ওয়ার্ডের ৬৯৮ টি কার্ডে জন প্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, ট্যাগ অফিসার মাহাবুর রহমান, ইউপি সচিব বিষ্ণু চন্দ্র, ইউপি সদস্য ছানোয়ার হোসেন লেবু, এমরান হোসেন, মোহাতাব উদ্দিন, মামুনুর রশীদ, হারুন উর রশিদ, মহিলা সদস্য লিপি বেগমসহ আরও অনেকে।
এছাড়াও উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদে ৭২০ জনের মাঝে ভিজিডি কার্ডের চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওসার রহমান ও বোয়ালদাড় ইউনিয়ন পরিষদে ৭২৭ জনের মাঝে ভিজিডি কার্ডের চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদরুল ইসলাম।