
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:৭

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা দাসের জঙ্গল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর ৫ টা ৪০ মিনিটের সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৫টি দোকান নগদ অর্থ সহ আগুনে পুড়ে যায়। এতে অর্ধ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা ।স্থানীয়রা জানান মঙ্গলবার ভোর ৫ টা ৪০ মিনিটের দিকে একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সময়মতো না আসতে পারায় মুহূর্তমধ্যে গোসাইরহাট বাজারের আশেপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পরে। গোসাইরহাট বাজারের আশপাশে পানির উৎস না পেয়ে প্রায় ২৫ মিনিটের চেষ্টায় পানির ব্যবস্থা হলে ফায়ার সার্ভিস ও আশপাশের ব্যবসায়ীরা স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৫টি দোকান।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক সেলিম মিয়া বলেন, আমাদের গাড়ি একটি অচল হয়ে পড়েছে এবং আমরা আসলে ১৫ থেকে ২০ মিনিট দেরি হওয়ার কারনে এবং পানির যোগান আশপাশে না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে একটু বেগ পেতে হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
