টানা চারবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেনকে সংবর্ধনা দিয়েছে বন্ধু কল্যাণ পরিষদ।
গতকাল শুক্রবার রাতে ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে এই সংবর্ধনা দেয়া হয়। টানা চারবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বন্ধু কল্যাণ পরিষদের পক্ষ থেকে একেএম মাহমুদুর রহমান রোজেনকে ‘জননেতা' উপাধিতে ভূষিত করা হয়। এছাড়া বন্ধু কল্যাণ পরিষদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অধ্যক্ষ বাবুল আক্তারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বন্ধু কল্যাণ পরিষদের আহবায়ক সহকারী অধ্যাপক লতিফুর রহমান দুলাল, সহকারী অধ্যাপক সফিয়ার রহমান, প্রধান শিক্ষক মাহফুজার রহমান সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।