
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩০

১৬ আনা বাঙালিয়ানার স্বাদ প্রবাসীদের দিতে সৌদি আরবের আল জুবাইলে লামিয়া বুফিয়া (৩) এর যাত্রা শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় আল জুবাইলে ফিতা কেটে লামিয়া বুফিয়া (৩) এর উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন লামিয়া বুফিয়ার (৩) এর সত্তাধিকারি ও ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি কল্যাণ সংসদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল ইসলাম বাবু,
আল জুবাইল কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসাইন তালুকদার, বাংলাদেশ কমিউনিটির সভাপতি সাদেকুর রহমান ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এলাহী, সংঘঠনের সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ খান, মোবারক হোসেন তামেন, জাকির হোসেন তালুকদার, রাজিবুল ইসলাম রাজিব, মুখলেছুর রহমান অভি, সাকিব শিকদার, মো. সবুজ সহ ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি কল্যাণ সংসদের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। বক্তারা লামিয়া বুফিয়া (৩) এর ব্যবসায়ীক সফলতা কামনা করেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি